Blog

  • স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

    সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    আজ শনিবার (৪ মার্চ) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি।

    স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

    এ ছাড়া আরো কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন।’

    মীর শাহে আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সব বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

  • ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। যে-কোনো ফাইনালে ভারতকে এবারই প্রথমবার হারের স্বাদ দিলো লাল-সবুজের দল। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

    ভারতীয়দের নাটক আর নতুন কি, আজ সাফের ফাইনালেও হলো এমনই এক নাটক। টাইব্রেকারের চতুর্থ শট নিতে এগিয়ে এলেন বাংলাদেশের স্যামুয়েল রাকসাম। ঠিক সেই মুহূর্তে নাটকীয় দৃশ্য— ভারতের গোলরক্ষক সুরজ সিং হঠাৎই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়লেন। তাতে অবশ্য খেলার ছন্দে খানিকটা বিঘ্ন ঘটল, বাংলাদেশের খেলোয়াড়দের মনোযোগেও পড়ল প্রভাব। চিকিৎসা শেষে আবার পোস্টে দাঁড়ালেন সুরজ। 

     

    এরপর শট নিতে গিয়ে দুর্ভাগ্য— স্যামুয়েল রাকসামের জোরালো প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলো। সুযোগটা কাজে লাগিয়ে ভারত সমতায় ফেরে, স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। 

     

    তবে নাটক এখানেই শেষ নয়। ভারতের পঞ্চম শটে ওমং দুদু বল পাঠালেন বাইরে। তখন জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সবার চোখ রোনান সুলিভানের দিকে। চাপের সেই মুহূর্তে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। আর তাতেই চ্যাম্পিয়নের আনন্দ ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে।

     

    দুই দলের নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানেই ভারতকে হারায় বাংলাদেশ।

     

    বিস্তারিত আসছে……..

  • রবিবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

    রবিবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক লেনদেনের সময়েও আনা হয়েছে পরিবর্তন। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে বলে জানান তিনি।

    বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা হয়। পরবর্তী সময়ে (বিকাল ৪টার পর) ব্যাংকের অভ্যন্তরীণ ও আনুষঙ্গিক দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যাংকগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

  • তরমুজের বী’জ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

    তরমুজের বী’জ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

    গরমের দিনে ঠান্ডা তরমুজের এক টুকরো মুখে তুলেছেন, আর অসাবধানতাবশত একটি কালো বীজ গিলে ফেললেন—এ অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। অনেকেই তখন চিন্তায় পড়ে যান, শরীরে কোনো ক্ষতি হবে কি না!

    কারণ ছোটবেলা থেকেই প্রচলিত একটি ধারণা, তরমুজের বীজ গিলে ফেললে বিপদ হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, এই বীজ মোটেই ক্ষতিকর নয়; বরং সঠিকভাবে খেলে এটি হতে পারে পুষ্টির এক সমৃদ্ধ উৎস। গরমের এই সময়ে তরমুজের বীজ নিয়ে ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য জানা জরুরি।

    তরমুজের বীজ : মিথ থেকে সুপারফুড

    তরমুজের বীজ খাওয়া সম্পূর্ণ নিরাপদ। কাঁচা অবস্থায় গিলে ফেললে এটি মূলত আঁশ হিসেবে কাজ করে এবং পরিপাকতন্ত্র দিয়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় বের হয়ে যায়। তবে আসল উপকার পেতে হলে বীজকে সঠিকভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

    ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মিষ্টান্ন ও রান্নায় তরমুজসহ অন্যান্য ফলের বীজ ব্যবহারের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। গবেষণাতেও দেখা গেছে, উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন ও খনিজের বৈচিত্র্য বাড়াতে এই বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    লবণ দিয়ে তরমুজ খাওয়া কি ভালো? যা বলছে গবেষণা

    পুষ্টিগুণে ভরপুর

    ছোট দেখতে হলেও তরমুজের বীজ পুষ্টিগুণে ভরপুর, যা আধুনিক খাদ্যাভ্যাসে অনেক সময় ঘাটতি থেকে যায়।

    ১. প্রোটিনের ভালো উৎস

    তরমুজের বীজে প্রায় ৩০ শতাংশ প্রোটিন থাকে। এতে রয়েছে আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড, যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।

    ২. উপকারী চর্বি (ফ্যাট)

    এতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে ও শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে।

    ৩. খনিজ উপাদানের ভাণ্ডার

    ম্যাগনেসিয়াম : স্নায়ুর কার্যক্রম ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে

    জিংক : রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ

    আয়রন : রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক, শক্তি বাড়ায়

    স্বাস্থ্য উপকারিতা

    গরমকালে শরীরের পানিশূন্যতা, ক্লান্তি ও ত্বকের সমস্যা বাড়ে। এ সময় তরমুজের বীজ উপকারী হতে পারে।

    ত্বক ও আর্দ্রতা বজায় রাখতে সহায়ক : বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে। জিংক ও ম্যাগনেসিয়াম ত্বকের সমস্যা কমাতে ভূমিকা রাখে।

    হৃদ্‌স্বাস্থ্যে উপকারী : গরমে শরীর ঠান্ডা রাখতে হৃদ্‌যন্ত্রকে বেশি কাজ করতে হয়। তরমুজের বীজে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

    শক্তি ও বিপাকক্রিয়া বাড়ায় : এতে থাকা বি-ভিটামিন (যেমন নায়াসিন ও ফলেট) খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। ফলে ক্লান্তি কমে।

    কীভাবে খাবেন তরমুজের বীজ : কাঁচা অবস্থায় গিলে ফেললে ক্ষতি নেই, তবে পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে বীজ ভেঙে বা প্রক্রিয়াজাত করে খাওয়া ভালো।

    ভেজানো, অঙ্কুরিত বা ভাজা : বীজ ভিজিয়ে অঙ্কুরিত করলে খনিজ শোষণে বাধা দেওয়া উপাদান কমে যায়। এরপর রোদে শুকিয়ে বা হালকা ভেজে খাওয়া যায়।

    সহজ ভাজা রেসিপি

    তরমুজের বীজ ধুয়ে শুকিয়ে নিন। সামান্য ঘি বা তেলে হালকা ভেজে নিন। চাইলে লবণ, শুকনা আমচুর বা মরিচ গুঁড়া ছিটিয়ে স্বাদ বাড়াতে পারেন। এতে বাদামের মতো মচমচে স্বাদ পাওয়া যায়।

    খাবারে ব্যবহার

    ১. সকালের নাস্তায় পোহা বা উপমার সঙ্গে

    ২. স্মুদি বা লাচ্ছিতে ব্লেন্ড করে

    ৩. সালাদে টপিং হিসেবে

    সতর্কতা

    সবকিছুর মতো এটিও পরিমিত খাওয়া জরুরি।

    হজমের সমস্যা : কাঁচা বীজ বেশি খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে

    ক্যালরি বেশি : অল্প পরিমাণ (২৫–৩০ গ্রাম) যথেষ্ট

    শেষ কথা

    তরমুজের বীজ কোনো ভয় পাওয়ার বিষয় নয়। বরং এটি প্রাকৃতিকভাবে পাওয়া একটি পুষ্টিকর উপাদান। তাই পরেরবার তরমুজ খাওয়ার সময় বীজকে ফেলে না দিয়ে সচেতনভাবে খাবারের অংশ করে তুলতে পারেন। ছোট এই বীজই হতে পারে আপনার শরীরের জন্য বড় উপকারের উৎস।

    সূত্র : এনডিটিভি

  • বিয়ে ও অনুষ্ঠান নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

    বিয়ে ও অনুষ্ঠান নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বিয়েসহ কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

    জ্বালানি সাশ্রয়ের কৌশল হিসেবে সামাজিক অনুষ্ঠানের আলোকসজ্জার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে বলেন, ‘বিয়েবাড়ি বা অন্য কোনো সামাজিক উৎসবে আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহার কমাতে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

    মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রবিবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

    নতুন নিয়ম অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। অর্থাৎ অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সাত ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

  • ব্যাংক-অফিসের সময়সূচিতে পরিবর্তন, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে

    ব্যাংক-অফিসের সময়সূচিতে পরিবর্তন, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে

    দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে ব্যাংক ও অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, জ্বালানির সাপ্লাই লাইন ইনসিকিউরড।

    অফিসের সময় ১ ঘণ্টা কমে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। আর ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত।

    স্কুলের বিষয়ে রবিবার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা যাতে এফেক্টেড না হয়, সেভাবে সময় কমানো হবে।

    নাসিমুল গনি বলেন, সরকারি কোনো নতুন যানবাহন কেনা হবে না, কম্পিউটার কেনা হবে না।

    অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হবে, বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

    দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, খাবার দোকান ও ফার্মেসি খোলা থাকবে, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

  • পে স্কেল বাস্তবায়নে আইএমএফের ‘না’

    পে স্কেল বাস্তবায়নে আইএমএফের ‘না’

    চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নাস্তানাবুদ করে ফেলেছে বিশ্ব অর্থনীতিকে। বাংলাদেশেও এর চরম প্রভাব পড়েছে। তবে এ প্রভাব সামনের দিনগুলোতে আরো তীব্র হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    বিশেষ করে, বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোতে জ্বালানি ও খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ ছাড়া আগে থেকে চলে আসা আর্থিক সংকট তো রয়েছেই। ফলে এই মুুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে। আবার পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত যে অর্থের প্রয়োজন হবে তার জোগান দেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করে আইএমএফ।

    এ ছাড়া শুধুম সরকারি খাতে বেতন ভাতা বাড়ানো হলে বেসরকারি খাতে কর্মরতরা প্রচণ্ড চাপের মুখে পড়বে বলে মনে করে সংস্থাটি। অথচ দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী বেসরকারি খাতের সঙ্গে সংশ্লিষ্ট। এ জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য ‍জানা গেছে।

    সম্প্রতি ঢাকা সফরে এসে আইএমএফের এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় এ সুপারিশ করেছেন বলে জানিয়েছে অর্থ বিভাগের একটি সূত্র।

    এদিকে বৈশ্বিক এই সংকট সামাল দিতে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ-জ্বালানিসহ ভর্তুকি খাতে স্থানান্তর করা হয়েছে। শুধু তা-ই নয়, পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের ব্যাংকঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংকঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অর্থবছরের প্রথম ছয় মাসে তার অর্ধেকের বেশি ঋণ নিয়েছে সরকার।

    সরকারের অভ্যন্তরীণ ব্যাংকঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয় সরকারের রাজস্ব আদায়ে ঘাটতি। এনবিআরের তথ্য মতে, অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই ঘাটতি বছর শেষে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটাও এখন অনুমান করা অসম্ভব বলে মনে করে বিশ্লেষকরা।

    এ জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চল নীতি বেছে নিয়েছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনেও সামান্য আলোচনা হয়েছে। অবশ্য সে প্রস্তাব পর্যালোচনা করারও ঘোষণা দেওয়া হয়েছে।

    এ ছাড়া সিপিডির পক্ষ থেকে ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য এ জন্য আলাদা একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, আগের সরকারের প্রস্তাবিত পে-কমিশনের প্রতিবেদনকে সরাসরি গ্রহণ না করে তা একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত। বিগত অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদেও শেষ সময়ে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে অন্যায্য। এজন্য এ সরকারের নিজের মতো একটি কমিশন গঠন করে এটাকে বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন। এদিকে অর্থবিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, এজন্য কিছুটা সময় নিয়ে এগোচ্ছে সরকার। অন্যদিকে ঈদের আগে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে ডেকে বৈঠক করেন। সেখানে পে স্কেলের বাস্তবায়নের বিষয়ে চেয়ারম্যানের মতামত নেন। এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কেও তাকে জানান অর্থমন্ত্রী।

    জানা গেছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করে বিগত অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা ঘোষণা করলেও তা বাস্তবায়ন করে যেতে পারেনি ড. ইউনূস সরকার। তবে পে-কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ মালা বর্তমান সরকারের সঙ্গে রয়েছে। যেটি করার ঘোষণা দিলেও এখনো শুরু করা হয়নি। তবে বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেটি রিভিউ করা হতে পারে।

  • একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

    একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

    ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

     

    এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত মার্চ মাসে দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপি গ্যাসের দাম। তবে গত ২৩ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতদিন সেই দামে দেশের বাজারে বিক্রি হয়েছে এলপি গ্যাস।

    এদিকে, বৃহস্পতিবার এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

  • সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থানের বিষয়ে সম্প্রতি নির্দেশনা প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব নির্দেশনাসহ বেশকিছু বিষয় প্রতিপালনের নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ অনুরোধ জানানো হয়েছে।

    নোটিশে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজঅফিস কক্ষে আবিশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

    প্রদত্ত নির্দেশনাসমূহ প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে।

    এতে আরো উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত মার্চ মাসের ২ এবং গত ৫ তারিখের স্মারকের নির্দেশনা প্রতিপালনসহ নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজঅফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

    দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

    অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

    এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।

    অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

    অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

    অফিস শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

    সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা পরিহার করতে হবে।

    জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

    অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

    উক্ত নির্দেশনা প্রতিপালন/মনিটরিংয়ের জন্য সব দপ্তর/সংস্থা/কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।

  • প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

    প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়ার কথা জানিয়েছেন।

    বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান। এটি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত প্রথমবারের মতো প্রশ্নোত্তরপর্ব।

    এদিনের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। সেখানে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে বিভিন্ন খাতের উন্নয়নে সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সরকারপ্রধান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী- সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

    তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

    প্রধানমন্ত্রী আরও জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে জানান প্রধানমন্ত্রী।