Category: Uncategorized

  • আইপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে লিটনের চাঞ্চল্যকর মন্তব্য

    আইপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে লিটনের চাঞ্চল্যকর মন্তব্য

    আইপিএলে মাত্র একবারই দল পেয়েছিলেন লিটন দাস। অনেক কাটখড় পুড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (এনওসি) নিয়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়ার পর মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন টাইগারদের টি-টোয়েন্টি দলপতি। সে ম্যাচেও অবশ্য আলো ছড়াতে ব্যর্থ হন লিটন। তাতে মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মোর্ত্তজার মতো এক ম্যাচেই থমকে গেছে এই বাংলাদেশি তারকার আইপিএল ক্যারিয়ার।

    বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার সংক্ষিপ্ত আইপিএল ক্যারিয়ারের অভিজ্ঞতার তীব্র সমালোচনা করেছেন। লিটনের অভিযোগ, দলটির ভেতরে যোগাযোগের ঘাটতি ছিল এবং তাকে যথাযথভাবে সমর্থনও দেওয়া হয়নি। এমনকি ম্যাচে খেলানো হবে–এ বিষয়টিও নাকি মাত্র কয়েক ঘণ্টা আগে লিটনকে জানানো হয়েছিল।

    ‘চার ছক্কা’ পডকাস্টে কথা বলতে গিয়ে লিটন তার সংক্ষিপ্ত আইপিএল ক্যারিয়ার নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, সত্যিকার অর্থে নিজেকে কখনোই কলকাতার দলের অংশ হিসেবে অনুভব করেননি।

    লিটন বলেন, ‘আমার মনে হয়েছে কলকাতা নাইট রাইডার্স আমাকে আসলে খুব একটা প্রয়োজনও মনে করেনি। আমি যেমনটা আশা করেছিলাম, দলটা তেমনভাবে সাপোর্ট করেনি।’

    তিনি আরও জানান, তাকে একাদশে নেওয়ার সিদ্ধান্ত আগাম কোনোভাবে জানানো হয়নি, যা তাকে শেষ মুহূর্তে প্রস্তুত হতে বাধ্য করে।

     

    লিটন বলেন, ‘সাধারণত একজন খেলোয়াড়কে আগে থেকেই বলা হয় যে সে পরের ম্যাচে খেলবে। আমি দুইটা ম্যাচ বেঞ্চে ছিলাম, কিন্তু আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

    তিনি যোগ করেন, ‘হঠাৎ করে রাত ১১টার দিকে আমাকে মেসেজ করা হলো, “তুমি খেলবে”। আমি যতটুকু শক্তি ছিল তা দিয়েই চেষ্টা করেছি। ক্রিকেটে কখনো দিন ভালো যায়, কখনো যায় না, সেদিনটা আমার ছিল না।’

    কলকাতা লিটনকে দলে নিয়েছিল তার বেস প্রাইস ৫০ লাখ রুপিতে। ব্যাটিং ও উইকেটকিপিং শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বাংলাদেশিকে স্কোয়াডে নিয়েছিল তারা। কিন্তু লিটনের আইপিএল যাত্রা শেষ হয় মাত্র একটি ম্যাচেই।

    তার একমাত্র ম্যাচটি ছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, যেখানে তিনি ওপেন করতে নেমে মাত্র ৪ বলে ৪ রান করেন। উইকেটকিপিংয়েও কঠিন সময় কাটাতে হয় তাকে, দুইটি স্টাম্পিং মিস করেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে। কলকাতা সেই ম্যাচ হেরে যায়।

    এরপর তাকে আর একাদশে রাখা হয়নি এবং কিছুদিন পর ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশে ফিরে আসেন। কলকাতা সেই মৌসুস শেষ করে টেবিলের ৭ নম্বরে থেকে।

     

    পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি বড় পরিবর্তনের পথে যায়, যেখানে গৌতম গম্ভীর মেন্টর হিসেবে ফিরে আসেন এবং দলটি পরের মৌসুমে তাদের তৃতীয় আইপিএল শিরোপা জেতে। তবে লিটন ততদিনে দল থেকে বাদ পড়েন এবং পরবর্তী নিলামে অবিক্রীত থাকেন।

    আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবসময়ই সীমিত। ২০২৬ মৌসুমের আগে নিলামে কেবলমাত্র মোস্তাফিজুর রহমান দল পান। কলকাতা তাকে  ৯.২০ কোটি রুপিতে দলে নেয়। তবে রাজনৈতিক বিতর্কের কারণে তার অংশগ্রহণ নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ নিরাপত্তা অজুহাতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট বর্জন করে।

  • লিটন ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিডের পথে বাংলাদেশ

    লিটন ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিডের পথে বাংলাদেশ

    সকালের দিকে পিচের মুভমেন্টে খাবি খেলেন নাজমুল হোসেন শান্ত। আউট হতে হতে কয়েকবার বেঁচে গিয়ে অবশেষে খুররম শাহজাদের ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন টাইগার দলপতি। সমর্থকদের মন হয়ত তখন কু ডাক শুনতে পারছিল। কিন্তু সব শঙ্কা দূর হয়েছে লিটন দাস ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংইয়ে। শুরুতে লিটন স্লিপে ক্যাচ দিয়ে পাওয়া লাইফ কাজে লাগিয়েছেন চমৎকার ব্যাটিংয়ে, দারুণ সঙ্গ দিয়েছেন সিনিয়র মুশফিকও। তাতে বিপদমুক্ত থেকে বড় লিডের পথে বাংলাদেশ।

    সোমবার (১৮ মে) সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪৯ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

    মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ২০৩ রান। ৮৮ রানের জুটি গড়ে ক্রিজে আছেন মুশফিক ও লিটন। পাঁচে নামা মুশফিক ৮০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান এবং লিটন ৬৬ বলে ৩ চারে ৪৮ রানে ব্যাট করছেন। 

    আগের দিন ৩ উইকেটে ১১০ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। খুররমের করা দিনের শেষ বলে আউট হয়েছিলেন মুমিনুল হক। তৃতীয় দিন সকালে শান্তকেও ভুগিয়েছেন এই পেসার।

    আগের দিনের সঙ্গে আজ মাত্র ২ রান যোগ করেই বিদায় নেন শান্ত (১৫)। খুররমের ভেতরের দিকে ঢোকা বল ব্যাট মিস করে শান্তর প্যাডে লাগলে আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন। শান্ত রিভিউ নিলে বাঁচতে পারেননি।

    শান্তর বিদায়ের পর ক্রিজে আসা লিটন শুরুতেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন, কিন্তু তা স্লিপে থাকা ফিল্ডার পর্যন্ত ক্যারি না করায় বেঁচে যান। বাকি সময়টা আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করেছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান।

    মুশফিকও খেলেছেন ধৈর্যের সঙ্গে। বলতে গেলে প্রতিপক্ষকে সুযোগই দেননি। তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগে মুশফিকের জন্যই রানআউট হতে পারতেন লিটন। একটি সিঙ্গেল নেয়ার জন্য নন স্ট্রাইক এন্ডে দৌড় শুরু করলে মুশফিক তাতে সাড়া দিয়ে দৌড় শুরু করেন, কিন্তু হঠাৎ স্লিপ খেয়ে পড়লে লিটন ক্রিজে ফেরার পথ ধরেন। কিন্তু ফিল্ডার ডিরেক্ট থ্রো স্টাম্পে লাগাতে না পারায় তিনি বেঁচে যান। 

    এর আগে গতকাল পাকিস্তান ২৩২ রানে অলআউট হলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারালেও মাহমুদুল হাসান জয়ের অর্ধশতকে চালকের আসনে বসে যায় টাইগাররা। জয় ৬৪ বলে ১০ চারে ৫২ রান করে আউট হন। এছাড়া মুমিনুল করেন ৩০ রান। 

    পাকিস্তানের পক্ষে শাহজাদ ৩টি এবং আব্বাস বাকি উইকেটটি শিকার করেছেন। 

  • সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি

    সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি

    দেশের ৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

     

    বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

     

    এদিকে, সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

  • ২৭ নাকি ২৮ মে ঈদ? যা জানা গেল

    ২৭ নাকি ২৮ মে ঈদ? যা জানা গেল

    মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। আগামি ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

    গালফ নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে সবার আগে এই ঘোষণা দেওয়া দেশ হিসেবে তিউনিসিয়াই বিশ্বে প্রথম। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।

    এদিকে, তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।
    দেশটিতে ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।

    এ ছাড়া অনেক দেশ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা বলেছে।

    সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

    আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।

    এদিকে, পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

    অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

    বাংলাদেশে ঈদ কবে
    সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

    তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

    ইতিমধ্যে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

  • দুপুরের মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝ’ড়ের পূর্বাভাস

    দুপুরের মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝ’ড়ের পূর্বাভাস

    ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    সোমবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

     

    বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

     

    এদিকে, সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

  • ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

    ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের চাকা অবশেষে ঘুরতে শুরু করেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই এই নতুন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে একযোগে নয়, এই পে-স্কেল মাঠপর্যায়ে আসবে তিন ধাপে।

    গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, টানা দুদিনের এই দ্বিপক্ষীয় আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেন।

    অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।’ অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়াতেও এই ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনাটি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

    অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। বিশাল এই ব্যয়ের চাপ সামাল দিতেই সরকার কৌশলগতভাবে ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।

    আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীন কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ কার্যকর এবং তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাগুলো পুরোপুরি সমন্বয় করা হবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তিন বছরের এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক বাজারে মূল্যস্ফীতির ওপর নতুন করে কোনো চাপ পড়বে না এবং সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও অনেক সহজ হবে।

    এর আগে, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা মেটাতে সরকারের বার্ষিক ব্যয় হয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

    বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিশন ও কমিটির খসড়া অনুযায়ী, সরকারি চাকরির গ্রেড আগের মতোই ২০টি বহাল থাকছে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার জোর সুপারিশ রয়েছে। এই কাঠামো অনুমোদিত হলে গ্রেডভেদে কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বা অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হচ্ছে।

    বৈঠকে অন্যান্যের মধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

  • মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা, যা বললেন জামায়াত আমির

    মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা, যা বললেন জামায়াত আমির

    মোটরসাইকেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার বিরোধিতা করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন ডা. শফিকুর রহমান।

    পোস্টে জামায়াত আমির লিখেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন, জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।’

    ডা. শফিকুর রহমান লিখেন,
    করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুয়ের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

    ‘আশা করি, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে’, যোগ করেন বিরোধীদলীয় নেতা।

    এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল নতুন এ করের আওতার বাইরে থাকতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির বাইকের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি বাইকের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করছে সংস্থাটি।

  • দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

    দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

    দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    রোববার (১৭ মে) সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর বাইরে আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

    বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের কিছু অঞ্চলে গরমের অস্বস্তি এখনই কাটছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

  • রোববার রাত থেকে যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

    রোববার রাত থেকে যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

    গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আগামী রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

    শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

     

    এতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

     

     

    এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

  • মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় স্ক্যালোনির

    মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় স্ক্যালোনির

    বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন অপেক্ষা চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার, যা ঠিক করবেন কোচ লিওনেল স্ক্যালোনি।

    গত শুক্রবার (১৫ মে) কনমেবলের এক সাক্ষাৎকারে স্কালোনি আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাস, ২০২২ এর বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

    স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা সবসময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই। কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।’

    বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি এবারও দলের অধিনায়ক, এবং এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘তাকে খেলতে দেখা দারুণ ব্যাপার। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।’

    তিনি আরও বলেন, ‘আমি চাই সে খেলতে থাকুক। কারণ যখন এমন কিংবদন্তিরা আর মাঠে থাকে না, তখন খারাপ লাগে, যেমনটা দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে হয়েছিল। তারা ফুটবল ইতিহাসের অংশ। মেসি আর খেলবে না, এটা ভাবতেই মন খারাপ হয়। তাই আমি বর্তমান নিয়েই থাকতে চাই।’

     

    ম্যারাডোনা প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘অবশ্যই মেসি ও ম্যারাডোনা আমার দলে একসঙ্গে খেলতে পারত। আমি কোচের কৌশল নয়, খেলোয়াড়দের মান অনুযায়ী দল ভাবি। তারা বিশ্বের সেরা ফুটবলার ছিল এবং নিজেরাই মানিয়ে নিতে পারত। তারা একে অপরের দারুণ পরিপূরক হতো, আর সমস্যায় পড়ত প্রতিপক্ষ।’

    আর্জেন্টিনা দলের সঙ্গে স্কালোনির সবচেয়ে বড় সাফল্য ২০২২ এর বিশ্বকাপ জয়। এছাড়াও দুটি কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার শিরোপাও আলবিসেলেস্তেদের এনে দিয়েছেন। দলের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিই না। তবে খেলোয়াড়দের যা বলার, খুব সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বলি। কারণ অতিরিক্ত তথ্য দিলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আমরাও তো একসময় খেলোয়াড় ছিলাম, তাই জানি তাদের কী দরকার। আমরা সবসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখি।’