প্রতিদিন পেঁপে খা’ওয়ার ৭ স্বা’স্থ্য উ’পকা’রিতা জানুন

পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপে একটি সহজলভ্য ফল। যার কারণে বছরজুড়ে বাজারে পেঁপে পাওয়া যায়। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বি৯, ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন। এটি হজম শক্তির উন্নতি ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত পেঁপে খেলে দারুণ স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

চলুন, জেনে নেওয়া যাক প্রতিদিন পেঁপে খাওয়ার কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতাগুলো কী কী-

১. হজম শক্তি বাড়ায়: পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা খাবার হজমে সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম শক্তির উন্নতি ঘটায়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘সি’। এসব ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে।

৩. দেহের কোষকে সুরক্ষা দেয়: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পেঁপেতে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এতে দীর্ঘমেয়াদে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে যায়।

৪. ডিহাইড্রেশন থেকে শরীরকে রক্ষা করে: পেঁপেতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় শরীর হাইড্রেটেড থাকে। তাই গরমের দিনে বা শরীরে পানির ঘাটতি এড়াতে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খেলে শরীর ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি পায়।

৫. ত্বক সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখে: প্রতিদিন পেঁপে খেলে ত্বক উজ্জ্বল হয়। এটি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি অকাল বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। এর মধ্যে থাকা ভিটামিন এ ত্বক মসৃণ রাখে। ভিটামিন সি ও ভিটামিন এ কোলাজেন উৎপন্ন করে ত্বক ভালো রাখে।

৬. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: ওজন নিয়ন্ত্রণে পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই প্রতিদিন পেঁপে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৭. হৃদপিণ্ড সুস্থ রাখে ও হৃদরোগ প্রতিরোধ করে: পেঁপে হৃদপিণ্ড সুস্থ রাখে এবং হৃদরোগ প্রতিরোধে কাজ করে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আঁশ, ভিটামিন। পেঁপেতে থাকা ফাইবার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

সাবধানতা: পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল হলেও অতিরিক্ত কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ভাল নয়। তাই সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে পেঁপে খাওয়াই সবচেয়ে ভালো। তবে বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা, অ্যালার্জি বা গর্ভাবস্থায় খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: এশিয়া নেট নিউজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *