Blog

  • কোন ভি’টামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে? জেনে নিন

    কোন ভি’টামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে? জেনে নিন

    মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে সুন্দর চোখের ওপর। আর সেই চোখ যদি হয় ক্লান্তিতে মোড়ানো, তাহলে তা হয়ে ওঠে সৌন্দর্য হানিকর। কিন্তু আপনি জানেন কি, বিশেষজ্ঞরা চোখের নিচে কালি পড়ার জন্য দায়ী করেছেন একটি ভিটামিনের অভাবকে।

    শুধু রাত জাগলেই যে চোখের নিচে কালি পড়ে, এমন ধারণায় অনেকে আটকে আছেন। তাই অনেকে চোখের নিচে কালি পড়লে শুরু করে দেন বাইরে থেকে রূপচর্চা। কিন্তু সমস্যাটা শরীরের ভেতরের।

     

    চোখের নিচে কালি পড়ার লক্ষণ প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, ভিটামিন ডি-র অভাবে এমনটা হয়ে থাকে। শরীরে ভিটামিন ডি-র অভাব হলে প্রথমে তা জানান দেবে আপনার চোখ।

     

    চোখের নিচে কালি পড়া ছাড়াও বেশ কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন শরীরে ভিটামিন ডি-র অভাব রয়েছে। যেমন: ক্লান্তিবোধ, অনিদ্রা, হাড় ব্যথা, অবসাদ, চুল পড়া, পেশিতে টান এমনসব উপসর্গও দেখা যায় যদি ভিটামিন ডি-র অভাব হয়।

     

    তাই এসব লক্ষণ দেখে দেরি করবেন না। শরীরে ভিটামিন ডি-র অভাবের উপসর্গ দেখলেই সূর্যস্নান করতে পারেন। কারণ, সূর্যের আলোতে সপ্তাহে তিন দিন আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকলেই আপনার ভিটামিন ডি-র ঘাটতি দূর হয়ে যাবে।

     
     

    ভিটামিন ডি-র ঘাটতি দূর করতে নিয়মিত বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ২০ মিনিট সূর্যস্নান করুন। ভিটামিন ডি-র ঘাটতি পূরণে সবচেয়ে সহজ আর দ্রুত কাজ করে এ উপায়।

     

    সূত্র: আনন্দবাজার

  • ঈদে নতুন চাঁদ দেখে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

    ঈদে নতুন চাঁদ দেখে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

    ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হিজরি বর্ষে মাসের সূচনা, সমাপ্তিসহ রোজার মতো গুরুত্বপূর্ণ কিছু ইবাদত চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। তাই রাসুল (সা.) চাঁদ দেখে কল্যাণের প্রার্থনা করে দোয়া করতেন। দোয়াটি হলো-

    اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

    উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

    অর্থ: হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

    হাদিস: তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন।

  • ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করলেন মহেন্দ্র চালক

    ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করলেন মহেন্দ্র চালক

    ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরেফেরা যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস।

    বুধবার (১৮ মার্চ) মাহেন্দ্র স্ট্যান্ডের দুইজন চালক ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুইজন মাহেন্দ্রচালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঈদ উপলক্ষ্যে নিয়মিত পরিদর্শনে যান ইউএনও সাথী দাস। এসময় তিনি যাত্রী বেশে মাহেন্দ্রচালকের কাছে ভাড়ার কথা জানতে চাইলে মাহেন্দ্রচালক অতিরিক্ত ভাড়া চান। এসময় ইউএনও অতিরিক্ত ভাড়া দাবি করায় দুইজন মাহেন্দ্রচালককে জরিমানা করেন। এছাড়াও বাসের দুইজন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া হলে তা আবার যাত্রীদের ফেরত দেয়া হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীদের থেকে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে দুইজন চালককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    তিনি আরও জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে ও ঘাটে কোন ভোগান্তি ছাড়া যেন সবাই বাড়ি ফিরতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করবে।

  • যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হচ্ছে : মন্ত্রণালয়

    যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হচ্ছে : মন্ত্রণালয়

    ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়।

    এ ছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সায়েদাবাদ এলাকায় ৩টি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

    উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    তবে এলাকায় যানজট নেই এবং যাত্রীচাপ কমতে শুরু করেছে বলে জানা গেছে। কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

    রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    একই দিনে বরিশাল জেলায় পরিচালিত ১টি অভিযানে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের

    এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের

    ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৮ মার্চ) বোর্ডের এক চিঠিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

    বোর্ডের নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংশ্লিষ্ট এলাকায় সরকারি বিদ্যালয় না থাকলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্রসচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানই সাধারণত কেন্দ্রসচিব হবেন। তবে বিশেষ কারণে তিনি দায়িত্ব পালনে অপরাগ হলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে অন্য কোনো দক্ষ প্রধান শিক্ষককে এই দায়িত্ব দেওয়া যাবে। শর্ত থাকে যে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান সংশ্লিষ্ট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।

    অন্যদিকে, কেন্দ্র কমিটির চেয়ারম্যান পদাধিকারবলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে কোনো একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে পদমর্যাদার জ্যেষ্ঠতা বজায় রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

  • শুয়ে-বসে থাকতে ইচ্ছে হয় যে দুই ভি’টামিনের অভাবে, জেনে নিন

    শুয়ে-বসে থাকতে ইচ্ছে হয় যে দুই ভি’টামিনের অভাবে, জেনে নিন

    সকালে ঘুম থেকে ওঠার পরও অলসতা চেপে ধরে। আলসেমির কারণে কোনো কাজই করতে ইচ্ছে হয় না। শুধু মনে হয়, অফিসে-কাজকর্মে না গিয়ে দিনভর শুয়ে-বসে কাটিয়ে দিতে। উৎসাহ-উদ্দীপনায় ভাটা পড়ছে দিন দিন। এমন সমস্যায় ভুগছেন অনেকেই। আসলে দুটি ভিটামিনের অভাবে এমনটা ঘটে।

    চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত আলস্য, ক্লান্তি ভাব বা ঝিমুনির কারণ কিন্তু ভিটামিনের অভাব। শরীরে ভিটামিন ও খনিজের নির্দিষ্ট ভারসাম্য আছে, তা বিগড়ে গেলেই তখন পেশির ক্লান্তি বাড়ে। শরীরের দুর্বলতাও বাড়ে।

    ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে এমন হতে পারে। ভিটামিন ডি-র অভাব হলে ক্লান্তি, ঝিমুনি ও শারীরিক দুর্বলতা অনেক বেড়ে যায়। হাড়, ত্বক, চুল, নখ, মানসিক স্বাস্থ্য ইত্যাদি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি-র মাত্রা ঠিক থাকা জরুরি। ভিটামিন ডি-র অভাব হলে হাড় ক্ষয়ে যাওয়া এবং হাঁটুতে ব্যথার মতো সমস্যা দেখা যায়। হাড়, ত্বক, চুল, নখ ও মানসিক স্বাস্থ্য ইত্যাদি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি-র মাত্রা ঠিক থাকা জরুরি। ভিটামিন ডি-র অভাব হলে হাড় ক্ষয়ে যাওয়া ও হাঁটুতে ব্যথার মতো সমস্যা দেখা যায়।

    আবার ভিটামিন বি১২-এর ঘাটতি হলেও ক্লান্তি বেড়ে যায়। অনিদ্রার সমস্যা দেখা দেয়। এই ভিটামিনের অভাবে উদ্বেগ-উৎকণ্ঠা অনেক বেড়ে যায়। বিভিন্ন মানসিক রোগের কারণও হতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি। তা ছাড়া হাত-পা কাঁপা, পেশির অসাড়তা, পেশিতে টান ধরা ও ঝিমুনি ওমাথা ঘোরার মতো লক্ষণও দেখা দেয়।

    আর আলস্য কাটাতে হলে জীবনযাপনে কিছু প্রয়োজনীয় বদল আনতে হবে। সে জন্য ভিটামিন সমৃদ্ধ সুষম খাবার খেতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি খাওয়া, রাতে ৭-৮ ঘণ্টা ঘুম এবং প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চাও জরুরি।

  • দেশের আকাশে ওঠেনি চাঁদ, শনিবার পবিত্র ঈদুল ফিতর

    দেশের আকাশে ওঠেনি চাঁদ, শনিবার পবিত্র ঈদুল ফিতর

    বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

    সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
     

    ঈদের তারিখ নির্ধারিত হওয়ায় রাজধানীসহ সারা দেশে এখন উৎসবের আমেজ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।

    রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসহ সারা দেশের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

    ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

    মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির ‘কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস’ তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন।

     

    রয়্যাল সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির শাসক পরিষদ এবং রাজা (ইয়াং ডি পারতুয়ান আগাং) সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসলামিক জ্যোতির্বিজ্ঞান এবং রুকিয়া (চাঁদ দেখা) ও হিসাব (গণনা) এই দুই পদ্ধতির সমন্বয়ে ঈদের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

     

     

    প্রতি বছর মালয়েশিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এই ঘোষণা জানানো হয়। শনিবার ঈদের নামাজ আদায় এবং সামাজিক উৎসবের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেবেন মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা।

  • চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

    চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

    ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরার পথে দেশের মানুষ। এমন সময় দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে। 

    জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়।

    তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। 

    এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’ 

    সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

    তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 

    প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

    উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে। 

  • দেশে ঈদুল ফিতর কবে, যা জানা যাচ্ছে

    দেশে ঈদুল ফিতর কবে, যা জানা যাচ্ছে

    শেষ হতে চলেছে রমজান মাস। এখন সবাই অপেক্ষা করছে ঈদের দিন ক্ষণের। দিন যত গড়াচ্ছে সবার প্রতীক্ষা ততই বাড়ছে। কবে হতে পারে ঈদুল ফিতর। এ প্রশ্নের চূড়ান্ত জবাব পাওয়া যাবে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। ওইদিন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

    জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস যা বলছে?

    জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

    এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

    আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথমদিন হতে পারে ২০ মার্চ।

    ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

    শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হবে। এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

    এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ও আগে থেকেই ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে। তবে শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

    জ্যোতির্বিজ্ঞানের হিসাব যাই হোক না কেন, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।