ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ

ফক্সবোরোতে স্কটল্যান্ড ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ বেশ কিছু কারণে বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।

ব্রিটিশ দল যদি আফ্রিকানদের হারায় তাহলে টানা দ্বিতীয় জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ম্যাচ খেলবে। এমনকি হাইতিকে হারিয়ে ব্রাজিল জিতে তিন পয়েন্ট পেলেও। এক্ষেত্রে স্কটিশরা ব্রাজিলের মুখোমুখি হবে বেশ সুবিধাজনক স্থানে থেকে। ওই ম্যাচে ড্র করলেও গ্রুপের শীর্ষে থাকবে তারা।

মরক্কোর সঙ্গে ড্র করা ব্রাজিলকে গ্রুপের শীর্ষে থাকতে ওই ম্যাচে ইউরোপিয়ান দলকে হারাতেই হবে। তাতে পরের পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে।

সি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল নকআউট পর্বে এফ গ্রুপের দলগুলোর মুখোমুখি হবে। এই গ্রুপের শীর্ষ দল অন্য গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।

আপাতত এফ গ্রুপে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস একটি করে পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান করছে। শূন্য পয়েন্টে তিউনিসিয়া সবার শেষে।

১২টি গ্রুপ থেকে শীর্ষ দুটি দলের সঙ্গে গ্রুপ পর্বের আটটি সেরা তৃতীয় স্থানে থাকা দল নকআউটে পৌঁছাবে। কার্লো আনচেলত্তির দল যদি তৃতীয় হয়, তাহলে তারা লড়বে এ, ই কিংবা আই গ্রুপের প্রতিপক্ষের সঙ্গে। তাতে করে সেলেসাওদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স কিংবা জার্মানি।

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কো ফেভারিট হিসেবে মাঠে নামবে। র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা আফ্রিকানরা যদি ইউরোপিয়ানদের হারাতে পারে তাহলে গ্রুপের প্রথম দল নির্ধারণ হতে পারে গোল ব্যবধানে। এই সমীকরণ তখনই হবে, যদি মরক্কান ও ব্রাজিলিয়ানরা তাদের বাকি দুটি ম্যাচ জেতে এবং সাত পয়েন্ট পায়। কারণ দুই দলের ম্যাচের ফল সমান থাকায় তখন শুধু গোল ব্যবধানই হিসাব করা হবে। তাই বাকি দুটি ম্যাচেই মরক্কো ও ব্রাজিল বেশি করে গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

মূলত স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ব্রাজিলকে গ্রুপের শীর্ষস্থানে উঠতে রাখতে কতটা কঠিন লড়াই করতে হবে এবং নকআউট পর্বে তারা সহজ নাকি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *