দেশের সব শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর জ’রুরি বা’র্তা

শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে শিক্ষকদের নিজ নিজ পাঠদান পদ্ধতি নিয়মিত মূল্যায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত ধারায় একই উপায়ে বারবার পড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন বা ভিন্ন কিছু আশা করা ঠিক নয়।

আজ বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের শুরু থেকেই কাজের আত্মমূল্যায়ন বা নিজেকে প্রশ্ন করার মনোভাব তৈরি করা অত্যন্ত জরুরি। একটি নির্দিষ্ট অধ্যায় বা বিষয়ভিত্তিক ক্লাস শেষে শিক্ষকের উচিত নিজেকে জিজ্ঞাসা করা-পঠিত বিষয় কতজন শিক্ষার্থী সঠিকভাবে আয়ত্ত করতে পেরেছে। আর যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর কৌশল কতটা পরিবর্তন করা প্রয়োজন।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গঠনমূলক চর্চার ওপর জোর দিয়ে শিক্ষা মন্ত্রী আরও বলেন, পাঠদানকালে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, তাদের করা প্রশ্ন এবং ক্লাসে হওয়া ভুলগুলো পর্যালোচনা করেই নিজের শেখানোর প্রক্রিয়াকে আরও উন্নত করা সম্ভব। এটিই আধুনিক ও মানসম্মত শিক্ষকতার অন্যতম মূল ভিত্তি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *