বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

চাকরির বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ
২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *