Blog

  • স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা

    স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা

    করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার পুরোপুরি নয়, অনলাইন-অফলাইন মিশেল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

    তবে এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তবে এর কারণে সাপ্তাহিক ছুটি কমছে। ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেলে সপ্তাহে ৬ দিন ক্লাস হবে।

    শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে ‘ব্লেন্ডেড’ ক্লাস কার্যক্রমে শনিবারও ক্লাস হবে। এতে কমে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি কমা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    তবে শিক্ষামন্ত্রী যদি শনিবারে শ্রেণিকক্ষে পাঠদানের কথা বলে থাকেন; তাহলে সাপ্তাহিক ছুটি কমবে বলেই মনে হচ্ছে। হয়তো আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

    বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন ব্যবস্থার আওতায় সপ্তাহে ছয় দিনের কার্যক্রমে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) ক্লাসে অংশগ্রহণ করবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।

    আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা আরো বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে।’

    তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ব্লেন্ডেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’

  • কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস, কোথায় নয়—জানাল মন্ত্রণালয়

    কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস, কোথায় নয়—জানাল মন্ত্রণালয়

    যানজট নিরসনের লক্ষ্যে একটি পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় সপ্তাহে ছয় দিনের কার্যক্রমে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) ক্লাসে অংশগ্রহণ করবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।

    আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি রিপোর্টিং সিস্টেম চালুর প্রস্তাব এসেছে। যা অফলাইন ক্লাসে ফলোআপের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

    দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে।

    ভবিষ্যতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা আরো বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে।’

    তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ব্লেন্ডেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’

    শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না।

    দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় এনে শিক্ষাব্যবস্থাকে অভিযোজিত করা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

    অনলাইন ক্লাস কোন কোন স্কুলে

    পরীক্ষামূলকভাবে প্রথমে শুধু ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে। উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী কিছু প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

    ক্লাস অনলাইনে কত দিন, অফলাইনে কত দিন

    যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবে, সেখানে শনিবারের ছুটি বাতিল করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনি, সোম ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস হবে। এ দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে।

    রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। এ তিনদিন শিক্ষার্থীরা বাসায় থাকবে। ক্লাস হবে অনলাইনে। তবে শিক্ষকদের স্কুলে এসে অনলাইনে ক্লাস নিতে হবে।

    কবে থেকে এ পদ্ধতি চালু হবে

    শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকে এ অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস শুরু হবে। সেটা হতে পারে সোমবার থেকে। তার আগেই যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে, তাদের ওয়াই-ফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

    শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ৩ দিন সশরীরে (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই নতুন সময়সূচির কথা জানান।

    শিক্ষামন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোড়-বিজোড় দিন ভাগ করে পাঠদান চালানো হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

    সশরীরে ক্লাস (অফলাইন): শনিবার, সোমবার ও বুধবার।

    অনলাইন ক্লাস: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

    আগামী ১১ এপ্রিল (শনিবার) থেকে ঢাকা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই নতুন পদ্ধতি প্রাথমিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

    সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির অস্থিরতা বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রমকে সচল রাখতেই এই ‘হাইব্রিড’ মডেল অনুসরণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসের সুযোগ যেমন থাকবে, তেমনি অনলাইনের মাধ্যমে পড়াশোনার ধারাবাহিকতাও বজায় থাকবে। এই প্রক্রিয়ায় জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমানো সম্ভব হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

  • সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

    সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

    দেশে তিন দিন ইন্টারসেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে সেবা বিঘ্নিত হকে পারে বলে জানানো হয়েছে।

    আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তি বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওই দিন রাত ১০টা থেকে শুরু হয় মেরামতকাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণকাজ।

    ফলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা।

    এই সময়ে ইন্টারনেট সেবায় থাকতে পারে ধীরগতি।

    বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুতই সম্পন্ন করার চেষ্টা চলছে মেরামতকাজ। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফের নিশ্চিত করা হবে স্বাভাবিক সেবা।

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা, জানালেন চিফ হুইপ

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা, জানালেন চিফ হুইপ

    আগামী ১২ মে ভোটগ্রহণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি জোট সংরক্ষিত নারী আসনে ৩৬টি আসন পাবে।

    কারা পাচ্ছেন বিএনপি জোট থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

    তবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন।

    তিনি বলেন, ‘রাজনীতিতে যারা দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরই আমরা অগ্রাধিকার দেব। আমি মনে করি, সংসদ নেতার সিদ্ধান্ত নির্ভুল হবে এবং তিনি সব সেকশনের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করবেন।’

    ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

    পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল শুরু, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

    ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • প্রাথমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা অধিদপ্তরের

    প্রাথমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা অধিদপ্তরের

    নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

    মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা অফিসাররা তার অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ আয়োজন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

  • তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি

    তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি

    বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন এনে সরকার নতুন করে সাজাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বিসিবির আগের পরিচালনা পর্ষদ।

    মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্ত আসে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তদন্তের পর। পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে নির্বাচনপ্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে, যার ভিত্তিতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ৩৭ বছর বয়সী তামিম ইকবাল এখন পর্যন্ত বিসিবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি। তার নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানসহ আরো কয়েকজন সদস্য।

    জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, আগের বোর্ডটি সঠিকভাবে গঠিত হয়নি এবং কার্যক্রমও ঠিকভাবে পরিচালনা করতে পারছিল না।

    তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি জানানো হয়েছে। এনএসসি আশা করছে, আইসিসি এই সিদ্ধান্তকে সমর্থন করবে।

    এর আগে সাবেক সভাপতি আমিনুল ইসলাম পদে থাকার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাতিত্বের অভিযোগে চাপ বাড়ছিল।

    এর মধ্যেই কয়েকজন পরিচালক পদত্যাগ করায় সংকট আরো গভীর হয়।

    আজই সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে যাবে তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় মিটিংয়ে বসবে নতুন কমিটি।

  • ঈদের আগেই বাড়তে পারে শিক্ষকদের উৎসব ভাতা: শিক্ষামন্ত্রী

    ঈদের আগেই বাড়তে পারে শিক্ষকদের উৎসব ভাতা: শিক্ষামন্ত্রী

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়তি উৎসব ভাতা প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর ১০ শতাংশ ভাতা বাড়ানো হচ্ছে। তবে এটা হয়তো বাস্তবায়ন হবে কোরবানি ঈদের সময়ে।’
     

    সোমবার (০৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ সময় পরীক্ষায় নকল নিয়ে তিনি বলেন, ‘পরীক্ষার হলে যেকোনো ধরনের কাগজ পেলে বহিষ্কার করা হবে। কারণ তোমাকে তো আগেই বলা হয়েছে হলে কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না। বাথরুমে কাগজ পেলে কেন্দ্রসচিব দায়ী থাকবেন।’

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘১৯৮০ সালের পরীক্ষাবিষয়ক আইন পরিবর্তন করা হবে কারণ সেখানে ডিজিটাল প্রযুক্তিতে নকলের শাস্তি ছিল না।

    আগে নকল সাপ্লাইয়ের জন্য মানুষ লাগত, এখন এআই চ্যাটজিপিটি পরীক্ষার উত্তর বলে দেয়। এ জন্য আইন সংশোধন করা হবে।’
     
    এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষায় নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। 

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নকল বা অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থীর পাশাপাশি দায়িত্বরত শিক্ষক ও কেন্দ্র সচিবদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আ’টক

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আ’টক

    জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

     

    আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

     

     

    ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

     

    শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তিনি।

  • যেভাবে মোটরসাইকেল চালালে তেল খরচ কম হয়, জেনে নিন উপকারে আসবে

    যেভাবে মোটরসাইকেল চালালে তেল খরচ কম হয়, জেনে নিন উপকারে আসবে

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যাতায়াত খরচ কমানো সবার জন্যই চ্যালেঞ্জিং। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ পথ মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করেন, তাদের আয়ের একটি বড় অংশ চলে যায় জ্বালানি তেলের পেছনে। তবে কিছু সহজ কৌশল এবং বাইকের সঠিক যত্ন নিলে জ্বালানি খরচ অনেকটা কমিয়ে আনা সম্ভব। যেভাবে মোটরসাইকেল চালালে আপনার বাইক কম তেল ‘খাবে’, তার একটি বিস্তারিত নির্দেশিকা নিচে দেওয়া হলো-

    ১. থ্রটল বা এক্সিলারেটরের সঠিক ব্যবহার

    বাইকের তেল খরচ কমানোর প্রধান শর্ত হলো স্মুথ ড্রাইভ। হুট করে গতি বাড়ানো বা বারবার কড়া ব্রেক করা থেকে বিরত থাকুন। ধীরগতিতে স্টার্ট দিয়ে আস্তে আস্তে স্পিড বাড়ালে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ে এবং মাইলেজ বৃদ্ধি পায়।

    ২. সঠিক গিয়ার ও গতির সমন্বয়

    ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী সঠিক গিয়ার ব্যবহার করা জরুরি। কম গিয়ারে বেশি স্পিডে বাইক চালালে তেল বেশি খরচ হয়। সাধারণত ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এবং সর্বোচ্চ গিয়ারে বাইক চালালে সবচেয়ে ভালো মাইলেজ পাওয়া যায়।

    ৩. টায়ারের সঠিক প্রেসার বজায় রাখা

    টায়ারের হাওয়া কম থাকলে ইঞ্জিনের ওপর বেশি লোড পড়ে, ফলে জ্বালানি খরচ বাড়ে। সপ্তাহে অন্তত দুইবার টায়ার প্রেসার চেক করুন। সঠিক হাওয়া থাকলে বাইক যেমন স্মুথ চলবে, তেমনি তেলের সাশ্রয় হবে।

    ৪. ট্রাফিক সিগন্যালে ইঞ্জিন বন্ধ রাখা

    যদি ট্রাফিক সিগন্যালে ৩০ সেকেন্ডের বেশি অপেক্ষা করতে হয়, তবে ইঞ্জিন বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। দীর্ঘক্ষণ নিউট্রাল মোডে ইঞ্জিন চালু রাখলে অহেতুক অনেকটা তেল নষ্ট হয়।

    ৫. নিয়মিত সার্ভিসিং ও এয়ার ফিল্টার পরিষ্কার

    একটি অপরিষ্কার এয়ার ফিল্টার ইঞ্জিনে বাতাসের প্রবাহ কমিয়ে দেয়, যা দহন প্রক্রিয়া ব্যাহত করে এবং অতিরিক্ত তেল টানে। তাই নিয়মিত সার্ভিসিং করানো এবং স্পার্ক প্লাগ ও এয়ার ফিল্টার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

    ৬. চেইন লুব্রিকেশন ও অপ্রয়োজনীয় ওজন কমানো

    বাইকের চেইন শুকনো থাকলে ইঞ্জিনের শক্তি বেশি খরচ হয়। তাই নিয়মিত চেইন লুব করুন। এছাড়া বাইকে অপ্রয়োজনীয় ওজন বা ভারী মালামাল বহন করা থেকেও বিরত থাকুন।