Blog

  • আবারও চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম, থাকবে আকর্ষণীয় অফার

    আবারও চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম, থাকবে আকর্ষণীয় অফার

    ক্রেতাদের জন্য পুনরায় কার্যক্রম সচল করার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজে এই ঘোষণা দেওয়া হয়। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

    প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়, মগবাজার শাখা ব্যতীত দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে।

    এ সময় ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন।

    নবীন ফ্যাশন জানায়, ‘শুধুমাত্র জনাব হাসনাত আবদুল্লাহ এমপির হস্তক্ষেপে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন।’ তবে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

    এর আগে দেশজুড়ে আলোচনার মধ্যে থাকা নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছাড়েন।

    মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। ওই ছবিতে এনামুল হাসান নবীনসহ তার আরো কয়েকজন সঙ্গীকে দেখা গেছে।

  • ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয়ে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁ’স

    ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয়ে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁ’স

    নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

    ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন সাদিক কায়েম।

    ৩ আগস্টে রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

    গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

    তিনি লিখেছেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা।

    তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী জননিন্দিত, মানুষ তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনই শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।

    আব্দুল কাদের আরো লিখেছেন, আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।

  • ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার

    ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার

    স্মার্টফোন ব্যবহার করে মানুষ আজকাল  প্রায় কাজ করে থাকেন। তাই স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর জন্য ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াই দায়ী নয়। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।

    কিন্তু বেশির মানুষই প্রযুক্তিগত সমস্যা সমাধান না করে ফোনের জন্য নতুন ব্যাটারি বা নতুন ফোন কিনতে বাধ্য হন। চলুন জেনে নিই এই ফিচারগুলো সম্পর্কে—

    ১) স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং

    ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

    ২) ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক

    ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। তাই এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে‌ শুনে ব্যবহার উচিত। ফোনের ‘সেটিংস’ থেকে অ্যাপগুলো খুঁজে নিয়ে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশন বন্ধ করে দিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

    ৩) লোকেশন শেয়ারিং

    লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, ‘সেটিংস’ এ যান, তারপর ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন, তারপরে ‘লোকেশন সার্ভিস’ এ ট্যাপ করুন। এর পর  ‘অলওয়েস’র পরিবর্তে ‘অ্যাপ ইউজিং’ অপশন সিলেক্ট করুন।

    ৪) সেলুলার ডেটার বদলে ওইফাই ডেটা নির্বাচন

    ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওইফাই ব্যবহার করা উচিত। কারণ, সেলুলার নেটওয়ার্ক ওইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

    ৫) লো-পাওয়ার মোড

    আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। কারণ, এটি ব্যাটারি কম খরচ করে। আর এর জন্য প্রথমে ‘সেটিংস’ এ যান। এরপর ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করুন এবং তারপরে ‘লো পাওয়ার মোড’ সিলেক্ট করুন।

  • ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

    ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

    মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা শেয়ার করেন।

    হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

     

    ফেসবুক পোস্টে সংসদ সদস্য উল্লেখ করেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে ১০০০ জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনসহ মোট ১৫০০ জন এই সহায়তার আওতায় এসেছেন।

    নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়া হলেও হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে জানান।

  • কোন স্টেশনে তেল আছে, কোনটিতে নেই—জানা যাচ্ছে এক ক্লিকে

    কোন স্টেশনে তেল আছে, কোনটিতে নেই—জানা যাচ্ছে এক ক্লিকে

    কোন ফিলিং স্টেশনে তেল আছে, কোন স্টেশনে নেই—এক ক্লিকে জানা যাবে ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রল পাম্প) তেলের সর্বশেষ তথ্য। এমন একটি ওয়েবসাইট তৈরি করে আলোচনা সৃষ্টি করেছেন ইনজামাম অপু।

    তার ওয়েবসাইটে কোন ফিলিং স্টেশনে তেল আছে আর কোন স্টেশনে নেই। কোথায় তেল পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে না এমন তথ্য মিলছে।

    তবে ওয়েবসাইটের পাওয়া তথ্যের সত্যতা স্থানীয় ফিলিং স্টেশনে গিয়ে গিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

    স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না।

    উদ্যোক্তা ইনজামাম অপু সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

    এতে সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সেবা নিচ্ছেন। যার ফলে ভোগান্তি কমছে মানুষের এবং সাশ্রয়ী হচ্ছে সময়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বর্তমান সময়ে এই সিস্টেম সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে।

    সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।’

  • হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

    হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

    বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।

    বুধবার (২৫ মার্চ) তাদের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, রাজধানীর মগবাজার শাখায় সাম্প্রতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে ওই শাখা বাদে দেশের অন্যান্য আউটলেটগুলোতে টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এতে ক্রেতাদের জন্য থাকবে নানা অফার ও বিশেষ সুবিধা।

    প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সংকটময় পরিস্থিতিতে ব্যবসা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ এবং হেলাল সাহেব। তাদের সহযোগিতায় অন্যান্য শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়।

    অন্যদিকে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে বিদেশে অবস্থান করলেও শিগগিরই অনলাইনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন বলে জানানো হয়েছে।

    এর আগে আলোচিত এই ব্র্যান্ডের মালিক এনামুল হাসান নবীন দেশ ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, বাজারে একটি সিন্ডিকেটের চাপের কারণে তাদের ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রিতে বাধা দেওয়া হচ্ছিল।

    সব মিলিয়ে, সংকট ও বিতর্কের মধ্যেও নবীন ফ্যাশন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদ মৌসুমকে কেন্দ্র করে এই প্রত্যাবর্তন প্রতিষ্ঠানটির জন্য নতুন করে আস্থা ফেরানোর বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

    বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

    এতে আরো বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায়, আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

    ক) ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

    খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

    গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

    ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।

    ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

  • ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

    ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

    চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

    এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

  • ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

    ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। সেই সাথে পাম্পগুলোতে তেল নেই লেখা সাইনবোর্ডও ঝুলে থাকতে দেখা যাচ্ছে।

    এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো ভোগান্তির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।

    সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।

    বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

    বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন, যা সাময়িক চাপ তৈরি করছে।

    তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হতে এবং অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।

  • বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

    বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

    রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন মনিকা।

    রোববার (২২ মার্চ) ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের পর আনন্দঘন মুহূর্ত ও খুনসুটিতে মেতে উঠেছে নবদম্পতি।

     

    ক্যাপশনে মনিকা লেখেন,

    আমরা বিয়ে করেছি।

     

    বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

     

    আরও পড়ুন: ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

     

    প্রসঙ্গত, কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে বিতর্কের রেশ না কাটতেই বিয়ের খবর নিয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি।