Author: Kolome71

  • কোন স্টেশনে তেল আছে, কোনটিতে নেই—জানা যাচ্ছে এক ক্লিকে

    কোন স্টেশনে তেল আছে, কোনটিতে নেই—জানা যাচ্ছে এক ক্লিকে

    কোন ফিলিং স্টেশনে তেল আছে, কোন স্টেশনে নেই—এক ক্লিকে জানা যাবে ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রল পাম্প) তেলের সর্বশেষ তথ্য। এমন একটি ওয়েবসাইট তৈরি করে আলোচনা সৃষ্টি করেছেন ইনজামাম অপু।

    তার ওয়েবসাইটে কোন ফিলিং স্টেশনে তেল আছে আর কোন স্টেশনে নেই। কোথায় তেল পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে না এমন তথ্য মিলছে।

    তবে ওয়েবসাইটের পাওয়া তথ্যের সত্যতা স্থানীয় ফিলিং স্টেশনে গিয়ে গিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

    স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না।

    উদ্যোক্তা ইনজামাম অপু সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

    এতে সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সেবা নিচ্ছেন। যার ফলে ভোগান্তি কমছে মানুষের এবং সাশ্রয়ী হচ্ছে সময়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বর্তমান সময়ে এই সিস্টেম সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে।

    সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।’

  • হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

    হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

    বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।

    বুধবার (২৫ মার্চ) তাদের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, রাজধানীর মগবাজার শাখায় সাম্প্রতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে ওই শাখা বাদে দেশের অন্যান্য আউটলেটগুলোতে টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এতে ক্রেতাদের জন্য থাকবে নানা অফার ও বিশেষ সুবিধা।

    প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সংকটময় পরিস্থিতিতে ব্যবসা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ এবং হেলাল সাহেব। তাদের সহযোগিতায় অন্যান্য শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়।

    অন্যদিকে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে বিদেশে অবস্থান করলেও শিগগিরই অনলাইনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন বলে জানানো হয়েছে।

    এর আগে আলোচিত এই ব্র্যান্ডের মালিক এনামুল হাসান নবীন দেশ ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, বাজারে একটি সিন্ডিকেটের চাপের কারণে তাদের ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রিতে বাধা দেওয়া হচ্ছিল।

    সব মিলিয়ে, সংকট ও বিতর্কের মধ্যেও নবীন ফ্যাশন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদ মৌসুমকে কেন্দ্র করে এই প্রত্যাবর্তন প্রতিষ্ঠানটির জন্য নতুন করে আস্থা ফেরানোর বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

    বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

    এতে আরো বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায়, আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

    ক) ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

    খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

    গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

    ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।

    ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

  • ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

    ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

    চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

    এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

  • ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

    ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। সেই সাথে পাম্পগুলোতে তেল নেই লেখা সাইনবোর্ডও ঝুলে থাকতে দেখা যাচ্ছে।

    এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো ভোগান্তির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।

    সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।

    বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

    বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন, যা সাময়িক চাপ তৈরি করছে।

    তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হতে এবং অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।

  • বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

    বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

    রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন মনিকা।

    রোববার (২২ মার্চ) ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের পর আনন্দঘন মুহূর্ত ও খুনসুটিতে মেতে উঠেছে নবদম্পতি।

     

    ক্যাপশনে মনিকা লেখেন,

    আমরা বিয়ে করেছি।

     

    বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

     

    আরও পড়ুন: ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

     

    প্রসঙ্গত, কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে বিতর্কের রেশ না কাটতেই বিয়ের খবর নিয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি।

     

  • কয়দিন পর পর টুথব্রাশ পাল্টাতে হয় জানেন? জেনে রাখুন উপকারে আসবে

    কয়দিন পর পর টুথব্রাশ পাল্টাতে হয় জানেন? জেনে রাখুন উপকারে আসবে

    আমরা দাঁত ও দাঁতের এনামেল গঠন সম্পর্কে খুবই যত্নশীল। সকালে উঠে দাঁত ব্রাশ করা। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ করা। দাঁত ভালো রাখতে দু‘বার দাঁত ব্রাশ করার টোটকা অনেকেই জানেন। কিন্তু আমরা টুথব্রাশের বিষয়ে কম যত্নশীল। কারণ টুথব্রাশেই জীবাণু থাকতে পারে।

    শুনলে অবাক লাগতে পারে, কিন্তু  টুথব্রাশেও জীবাণু জমতে পারে। তাছাড়া ব্যবহার করতে করতে সব জিনিসই অকেজো হয়। তাই ব্যবহারের জিনিসটি পাল্টে নিতে হয়।

    টুথব্রাশ না পাল্টালে একটা সময়ের পর আদৌ দাঁত পরিষ্কার হয় না। তাহলে কতদিন পর পর পাল্টাবেন টুথব্রাশ? কী বলছেন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক।

    বিশেষজ্ঞদের কথায়, টুথব্রাশে জীবাণু জমা খুব স্বাভাবিক। অনেকদিন ধরে ব্যবহার করলে দাঁত ও বাথরুমের দুইয়ের জীবাণুই জমে ব্রাশে। তাই বদলাতে হয় ব্রাশ।

    তিন থেকে চার মাস পর পর টুথব্রাশ পাল্টে ফেলা উচিত। পুরনো ব্রাশ ফেলে নতুন ব্রাশ কিনে নিন। এতে দাঁত ভালো থাকে।

  • বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

    বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

    সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও  সড়কজুড়ে লম্বা লাইন।

      ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র। 

    সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল।

    অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

    অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।

    জামাল নামে আরেকজন বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে।

    এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

    অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না।

    এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে। 

    বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

    জ্বালানি তেলের এমন সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সবার মাঝে।

  • সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী

    সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী

    এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।

    সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না।

    দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব।তারা মা বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবে না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া যাবে না।

    ’ সৎ ও ভালোভাবে খাল খননের কথাও বলেন তিনি।

    তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ লেগেছে সেকারণে তেলের সরবরাহ কম কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।’ 

    মন্ত্রী বলেন, ‘গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশে কয়েক কোটি মহিলাকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্টগুলো সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।’

    এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • যে ভি’টামিনের অভাব আপনাকে তিলে তিলে শে’ষ করে দেবে, জেনে নিন

    যে ভি’টামিনের অভাব আপনাকে তিলে তিলে শে’ষ করে দেবে, জেনে নিন

    আমরা অনেক সময় অতিরিক্ত ক্লান্তি, অলসতা, মাথা ঘোরা কিংবা কাজের প্রতি অনীহাকে সাধারণ বিষয় হিসেবে এড়িয়ে যাই। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই লক্ষণগুলো শরীরে গুরুতর ভিটামিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে, যা দীর্ঘমেয়াদে আপনাকে ধীরে ধীরে অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে।

    বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতি নীরবে শরীরকে দুর্বল করে দেয় এবং সময়মতো চিকিৎসা না নিলে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

    ভিটামিন ডি: নীরব ঘাতক ক্লান্তির উৎস

    ভিটামিন ডি মূলত “সানশাইন ভিটামিন” হিসেবে পরিচিত। এটি শরীরের হাড়, পেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    চিকিৎসকদের ভাষ্যমতে, ভিটামিন ডি-এর অভাব হলে রোগীরা প্রথমে অকারণ ক্লান্তি, শরীর ব্যথা ও দুর্বলতা অনুভব করেন। অনেকেই এটিকে অবহেলা করেন, যা পরে হাড় ক্ষয় বা দীর্ঘস্থায়ী ব্যথায় রূপ নেয়।

     

     

    ভিটামিন ডি-এর ঘাটতির লক্ষণগুলো হলো—
    •    দীর্ঘস্থায়ী ক্লান্তি ও ঝিমুনি 
    •    হাড় ও জয়েন্টে ব্যথা 
    •    পেশির দুর্বলতা 
    •    মন খারাপ বা বিষণ্নতা

    বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া, ঘরে বেশি সময় থাকা এবং সুষম খাদ্যের অভাব—এই ঘাটতির প্রধান কারণ।

    ভিটামিন বি১২: মস্তিষ্ক ও স্নায়ুর জন্য অপরিহার্য

    ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্র ও রক্ত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাব হলে শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব পড়ে।

    পুষ্টিবিদদের মতে, ভিটামিন বি১২-এর ঘাটতি অনেক সময় ধীরে ধীরে বাড়ে। শুরুতে শুধু দুর্বলতা মনে হলেও পরে তা স্নায়ুর সমস্যা, স্মৃতিভ্রংশ এমনকি ডিপ্রেশনে গড়াতে পারে।

    এর অভাবে দেখা দিতে পারে—

    •    অতিরিক্ত ক্লান্তি 
    •    মাথা ঘোরা ও শ্বাসকষ্ট 
    •    হাত-পা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া 
    •    স্মৃতিশক্তি কমে যাওয়া 
    •    উদ্বেগ ও অনিদ্রা

    বিশেষ করে যারা নিরামিষভোজী বা অনিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়।

     

    স্ট্রেস ও আধুনিক জীবনযাপন পরিস্থিতি আরও খারাপ করছে

    চিকিৎসকদের মতে, বর্তমান ব্যস্ত জীবন, মানসিক চাপ, ঘুমের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই ভিটামিন ঘাটতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে অনেকেই অল্প বয়সেই ক্রনিক ফ্যাটিগ বা দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভুগছেন।

    কীভাবে প্রতিরোধ করবেন

    বিশেষজ্ঞরা কিছু সহজ অভ্যাস মেনে চলার পরামর্শ দিচ্ছেন—

    •    প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট রোদে থাকা 
    •    দুধ, ডিম, মাছ, মাংসসহ ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া 
    •    প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ 
    •    প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা 
    •    নিয়মিত শরীরচর্চা করা 
    •    পর্যাপ্ত পানি পান

    অলসতা বা ক্লান্তিকে অবহেলা না করে এর পেছনের কারণ খুঁজে বের করা জরুরি। কারণ ছোট একটি ভিটামিনের ঘাটতিই ধীরে ধীরে বড় রোগের দিকে নিয়ে যেতে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়াই সবচেয়ে ভালো প্রতিরোধ।