শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জ’রুরি’ নি’র্দেশ’না, সব স্কুল-কলেজে চিঠি

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, তাদের কমিটি গঠনে ফের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এ বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এমনকি কমিটি গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র মোতাবেক যেসব প্রতিষ্ঠানে অদ্যাবধি অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে বর্ণিত পত্রের নির্দেশনা যথাযথ অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠনের জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *