দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’, শতাব্দীর সেরা গোল, মাইকেল ওয়েনের একক প্রচেষ্টা—আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের লড়াই মানেই নতুন কিছু। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এ দুদলের প্রতিটি সাক্ষাৎই তৈরি করেছে গল্প কিংবা বিতর্ক।
এবার সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি অধ্যায়। আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এনিয়ে বিশ্বকাপে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
বিশ্বকাপে দুই দলের আগের পাঁচ লড়াইয়ের ফলাফল:
১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা
১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা
১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড— ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ
১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (পেনাল্টিতে আর্জেন্টিনার ৪-৩ জয়)—মাইকেল ওয়েনের অসাধারণ গোল এবং ডেভিড বেকহ্যামের লাল কার্ডে আলোচিত ম্যাচ
২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা— ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয়
দুই দলের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে একটি, আর একটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ফলাফলের দিক থেকে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বের সবচেয়ে স্মরণীয় দুই ম্যাচ—১৯৮৬ ও ১৯৯৮—দুটিতেই শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। বিশেষ করে ১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।
আগামী বুধবারের সেমিফাইনাল তাই শুধু ফাইনালে ওঠার লড়াই নয়; এটি হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম তীব্র ও ঐতিহ্যবাহী এক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল দল ইংল্যান্ড ফুটবল দল

Leave a Reply