অস্ট্রিয়াকে হারিয়েই পরের রাউন্ডের টিকিটটা কেটে ফেলেছিল আর্জেন্টিনা। আলজেরিয়া জর্ডানকে হারানোয় এক ম্যাচ হাতে রেখে গ্রুপসেরার তকমাটাও পেয়ে গেছে আলবিসেলেস্তিরা। গ্রুপ সেরা হওয়ার পর থেকেই নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের রানার আপ দল মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। সে হিসেবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে উরুগুয়ে বা কেপ ভার্দে।
‘এইচ’ গ্রুপে অবশ্য কোনো পজিশনই এখনও চূড়ান্ত হয়নি। শেষ দুই ম্যাচে এই গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত হবে। ওই দুই ম্যাচে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। কেপ ভার্দের মুখোমুখি হবে সৌদি আরব। কাগজে-কলমে এই চার দলেরই আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা আছে।
গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়, তাহলে গ্রুপ রানার আপ হবে স্পেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়, সেক্ষেত্রেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।
‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিল:
দলম্যাচ জয় হারড্রপয়েন্টস্পেন২১০১৪উরুগুয়ে২০০২২কেপ ভার্দে ২০০২২সৌদি আরব২০১১১
অন্যদিকে, স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং একই সঙ্গে কেপ ভার্দে সৌদি আরবকে হারায়, সেক্ষেত্রে গ্রুপ রানার আপ হিসেবে কেপ ভার্দে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের খেলাটি ড্র হয়, সেক্ষেত্রেও গ্রুপ রানার আপ হিসেবে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে শেষ ৩২।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং সৌদি আরব হারিয়ে দেয় কেপ ভার্দেকে, সেক্ষেত্রে সৌদি আরব হতে পারে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ। এছাড়া, স্পেন ও উরুগুয়ে ম্যাচটি ড্র এবং অন্য ম্যাচে সৌদি আরব জয় পেলেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে সৌদি।
শেষ ৩২–এর এর এই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

Leave a Reply