যেসব উপজেলায় স্থগিত হলো ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল

নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে প্রকাশিত পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল কার্যকর থাকবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলাগুলো হলো-  লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর।

এদিকে নিয়োগের ফলাফল স্থগিতের খবরে পরীক্ষায় অংশ নেওয়া নিয়োগপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *