২৬ আগস্ট সরকারি ছুটি

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সেই হিসেবে আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে। যদিও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায়ও ২৬ আগস্ট ছুটি ছিল। তবে এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকে, সুতরাং চাঁদের ওপর ছুটির তারিখও পরিবর্তন হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

এদিকে ২৭ আগস্ট ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি। এ ছাড়া ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *