আর্জেন্টিনা নাকি স্পেন শিরোপা জি’তবে কারা, সু’পারক’ম্পিউ’টারের ভবি’ষ্যদ্বা’ণী

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দল থেকে শিরোপার দৌড়ে টিকে আছে মোটে দুই দল। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে টানা দ্বিতীয় আসরের ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা। রুদ্বশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালে প্রথম শিরোপা জয়ের পর এবার দ্বিতীয় ট্রফির মিশন স্পেনের।

গত মার্চে ইউরোপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যকার নির্ধারিত ফিনালিসিমা বাতিল হলেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে মুখোমুখি হচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ আর কী-ই বা হতে পারে!

সব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে। চলতি বিশ্বকাপে কে এগিয়ে যাবে, তা সময় বলে দেবে। এই ১৪ বারের দেখায় কেবল একবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। তাদের সেই ম্যাচের স্মৃতি এতই পুরোনো যে, বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই দুই দলের কোনো খেলোয়াড়ের তখন জন্মই হয়নি।

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ডেটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টা সুপারকম্পিউটার’ তাদের গাণিতিক হিসেবে ফাইনালের সম্ভাব্য জয়ী দলের প্রেডিকশন করেছে। তাদের পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলার দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নির্ধারিত সময়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কিছুটা কম দেখছে সুপারকম্পিউটার। নির্ধারিত সময়ের মধ্যে লিওনেল মেসির দলের ম্যাচ জেতার সম্ভাবনা ২৯.৪ শতাংশ।

নির্ধারিত ৯০ মিনিটে ফাইনালের নিষ্পত্তি না হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে কিংবা পেনাল্টি শুটআউটে। সুপারকম্পিউটারের হিসেব মতে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

প্রসঙ্গত, এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী বেশিরভাগ ক্ষেত্রে নির্ভুল থাকলেও দুই সেমিফাইনালের একটিতেও ফলেনি। দেখা যাক ফাইনালে কি হয়!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *