বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে ৬ টি গ্রুপের খেলা শেষ হয়ে গিয়েছে। মোট ১৯টি দল জায়গা করে নিয়েছে নকআউটে। কয়েকটি দলের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে।
নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নকআউটে কারা উঠল, ছিটকে গেছেই বা কারা দেখে নিন এক নজরে।
গ্রুপ এ
মেক্সিকো (তিন ম্যাচে ৯ পয়েন্ট)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়েছে স্কাগতিক মেক্সিকো। গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। শেষ বত্রিশে সি, ই, এফ, এইচ ও আই গ্রুপের মধ্যে কোনও একটি তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা। বিশ্বকাপের সহ-আয়োজক দেশ কানাডার বিপক্ষে রাউন্ড অব বত্রিশে খেলবে তারা।
এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলগুলো হচ্ছে-তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান
গ্রুপ বি
সুইজারল্যান্ড (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
তিন ম্যাচের মধ্যে দু’টি জিতে ও একটি ড্র করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে গিয়েছে সুইজারল্যান্ড। নকআউটে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ই, এফ, জি, আই ও জে গ্রুপের মধ্যে কোনো এক তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে তারা।
কানাডা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
আয়োজক দেশ কানাডা একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে ও একটিতে হেরেছে। ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা।
বসনিয়া ও হার্জেগোভিনা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
গোলপার্থক্যে কানাডার থেকে নীচে শেষ করেছে বসনিয়া। ৪ পয়েন্ট পাওয়ায় তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবার আগে নকআউটে উঠেছে তারা। নকআউটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে তারা।
গ্রুপ সি
ব্রাজিল (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরের দু’টিতে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপে শীর্ষেই শেষ করেছে তারা। ২৯ জুন হিউস্টনে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
মরক্কো (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
ব্রাজিলের সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মরক্কো। নকআউটে তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র (তিন ম্যাচ ৬ পয়েন্ট)
মেক্সিকো ও কানাডার পর তৃতীয় আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে উঠেছে আমেরিকা। গ্রুপ শীর্ষে শেষ করায় নকআউটে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে তারা।
অস্ট্রেলিয়া (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
সম্ভবত সবচেয়ে কম পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করবে অস্ট্রেলিয়া। মাত্র ৪ পয়েন্ট নিয়েই তারা সরাসরি জায়গা করে নিয়েছে নকআউটে। ৩মিশর, ইরান বা বেলজিয়ামের মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলবে তারা।
গ্রুপ ই
জার্মানি (তিন ম্যাচে ৬ পয়েন্ট)
১২ বছর পর নকআউটে উঠেছে জার্মানি। ২৯ জুন এ, বি, সি, ডি ও এফ গ্রুপের তৃতীয় স্থানে থাকা কোনো দলের বিপক্ষে খেলবে তারা।
আইভরি কোস্ট (তিন ম্যাচে ৬ পয়েন্ট)
প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। জার্মানির সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে তারা। ৩০ জুন ফ্রান্স বা নরওয়ের মধ্যে এক দেশের বিপক্ষে খেলতে হতে পারে তাদের।
ইকুয়েডর (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
গ্রুপপর্বের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশের টিকিট কেটেছে ইকুয়েডর।
গ্রুপ এফ
নেদারল্যান্ডস (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
নেদারল্যান্ডস শেষ করেছে গ্রুপ সেরা হিসেবে। নকআউটে মরক্কোর বিপক্ষে খেলবে ডাচরা।
জাপান (তিন ম্যাচে ৫ পয়েন্ট)
দ্বিতীয় স্থানে শেষ করে নকআউটে উঠেছে এশিয়ার দেশ জাপান। কিন্তু শুরুতেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। ২৯ জুন হিউস্টনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
সুইডেন (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
এক জয় এক ড্র ও এক হারে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে সুইডেন।
গ্রুপ ‘আই’
ফ্রান্স (২ ম্যাচে ৬ পয়েন্ট)
টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩–০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেও সেনেগালকে ৩–১ গোলে হারিয়েছিল, সেই ম্যাচেও এমবাপে করেছিলেন জোড়া গোল।
নরওয়ে (২ ম্যাচে ৬ পয়েন্ট)
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত শুরু করেছে নরওয়ে। প্রথম ম্যাচে তারা ইরাককে ৪–১ গোলে উড়িয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩–২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে নরওয়েজিয়ানরা।
গ্রুপ জে
আর্জেন্টিনা (দুই ম্যাচে ৬ পয়েন্ট)
গ্রুপ জে থেকে আর্জেন্টিনা নকআউটে জায়গা করে নিয়েছে। পরপর দু’ম্যাচ জিতেছেন লিওনেল মেসিরা। গ্রুপ শীর্ষেই শেষ করবে আর্জেন্টিনা। ৩ জুলাই স্পেন, উরুগুয়ে বা কেপ ভার্দের মধ্যে এক দলের মুখোমুখি হবে তারা।
গ্রুপ কে
কলম্বিয়া (২ ম্যাচে ৬ পয়েন্ট)
দুই ম্যাচে দুই জয়ে ইতোমধ্যে নকআউটে পৌঁছে গেছে কলম্বিয়া। একই গ্রুপে থাকা পর্তুগাল ২ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। শেষ ম্যাচে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে।
বিদায় নিয়েছে কারা
এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলগুলো হচ্ছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

Leave a Reply