পর্তুগাল হেরেও যেতে পারতো : রোনালদো

আফ্রিকান প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। বড় ব্যবধানে জয়ের আভাস দিয়েছিল তারা। কিন্তু জোয়াও নেভেসের ওই গোলের পর আর লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি ইউরোপিয়ান জায়ান্টরা। বরং হাফটাইমের আগে কঙ্গোর ঐতিহাসিক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।

পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ সিআরসেভেনের উজ্জ্বল পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল তার ভক্ত-সমর্থকরা। তাদের তিনি হতাশ করেছেন ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়ে। ম্যাচ শেষে তিনিও হতাশ, দলের পারফরম্যান্সও তার কাছে অস্বস্তিকর ছিল।

তবে এই ড্রয়ের পরও সান্ত্বনা খুঁজছেন রোনালদো। কারণ কঙ্গোর কয়েকটি আক্রমণে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পর্তুগাল শিবিরে। ম্যাচের পর হিউস্টন স্টেডিয়ামের মিক্সড জোনে ৪১ বছর বয়সী তারকা বললেন, ‘আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।’

পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচের ফল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মন্তব্য করেছেন রোনালদো। আসন্ন ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা তার, ‘আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *