২৩ সেপ্টেম্বর স’রকারি ছু’টি পা’বেন না যারা

আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা ছুটি থাকলেও সাধারণ কর্মজীবী ও সরকারি চাকরিজীবীদের জন্য এটি কোনো সাধারণ ছুটি নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে ছুটির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

২৩ সেপ্টেম্বর যাদের অফিস খোলা থাকবে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এক দিনের জন্য বন্ধ থাকবে। তবে এই দিনে কোনো সরকারি বা সাধারণ ছুটি থাকবে না।

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম যথারীতি খোলা থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর বন্ধ থাকার পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যথারীতি ক্লাসে ও কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

ঐচ্ছিক ছুটিতে টানা ৪ দিনের অবকাশের সুযোগ

সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর (বুধবার) ছুটির পর ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শুধু এক দিন নিয়মিত কর্মদিবস। এর পরপরই ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী যদি ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেন, তবে তিনি ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকায় দেখা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) শুভ মধু পূর্ণিমা পড়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) হওয়ায় আলাদা কোনো সরকারি বন্ধের প্রয়োজন হচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *