১ মাস প্রতিদিন আদা খেলে মিলবে যেসব উপকার, জেনে নিন

প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ আদা যোগ করলে শরীরের জন্য বেশ কিছু উপকার হতে পারে। চা, স্যুপ, তরকারি কিংবা অন্যান্য খাবারের সঙ্গে সহজেই আদা খাওয়া যায়।

তবে কাঁচা আদা সরাসরি খাওয়ার প্রয়োজন নেই।

নিয়মিত আদা খেলে শরীরে যেসব পরিবর্তন হতে পারে—

শরীরে ফোলা ও জ্বালাভাব কমাতে পারে

আদায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরের ফোলা, জ্বালাভাব ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। শরীরের কোনো জায়গায় ব্যথা বা অস্বস্তি থাকলেও আদা কিছুটা উপকার দিতে পারে।

বমি বমি ভাব কমাতে সাহায্য করে

ভ্রমণের সময় অনেকের বমি বমি ভাব হয়।

আবার সকালে বা অন্য সময়ও এমন সমস্যা হতে পারে। এ ধরনের অস্বস্তি কমাতে আদা বেশ উপকারী হতে পারে। গর্ভাবস্থায় বমি বমি ভাব কমাতেও অনেকে আদা ব্যবহার করেন। তবে গর্ভাবস্থায় নিয়মিত আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো

পেশির ব্যথা কমাতে পারে

ব্যায়াম বা বেশি পরিশ্রমের পর পেশিতে ব্যথা হতে পারে। নিয়মিত অল্প পরিমাণ আদা খেলে এ ধরনের ব্যথা ও শরীরের অস্বস্তি কিছুটা কমতে পারে।

হজমে সাহায্য করে

আদা হজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি পেট পরিষ্কার রাখতেও এটি ভূমিকা রাখতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদেরও কিছুটা উপকার হতে পারে।

মাসিকের ব্যথা কমাতে পারে

মাসিকের সময় অনেক নারীর তলপেটে ব্যথা ও অস্বস্তি হয়। কিছু গবেষণায় দেখা গেছে, আদা এই ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তবে বেশি ব্যথা হলে শুধু আদার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে

নিয়মিত আদা খেলে রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে কিছুটা সাহায্য করতে পারে। তবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে শুধু আদা খাওয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়ামও গুরুত্বপূর্ণ।

রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করতে পারে

আদায় থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখতে সাহায্য করতে পারে। সর্দি-কাশি বা ভাইরাসজনিত অসুস্থতার সময়ও আদা অনেকেই ব্যবহার করেন।

কিভাবে খাবেন?

অল্প পরিমাণ আদা চায়ের সঙ্গে, রান্নায়, স্যুপে বা খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তবে বেশি আদা খেলে বুকজ্বালা বা পেটের অস্বস্তি হতে পারে। তাই পরিমাণ ঠিক রেখে আদা খাওয়াই ভালো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *