জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা, স্বামী-স্ত্রীর তথ্য কিংবা অন্যান্য তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সব ধরনের সংশোধনের জন্য একই কাগজপত্র প্রয়োজন হয় না। যে তথ্য সংশোধন করতে চান, তার পক্ষে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট সরকারি কাগজপত্র জমা দিতে হবে।
নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
নামের বানান বা আংশিক সংশোধনের জন্য সাধারণত প্রয়োজন হয়—
এসএসসি/জেএসসি/পিএসসি সনদ (যা প্রযোজ্য)
অনলাইন জন্ম নিবন্ধন
পাসপোর্ট (যদি থাকে)
ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (যদি থাকে)
কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব কাগজপত্রের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা জমা দিতে হবে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।

Leave a Reply