কেপ ভার্দে নাকি আর্জেন্টিনা কে জিতবে? ভবি’ষ্যদ্বা’ণী সুপার ক’ম্পিউ’টারের

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে শনিবার (৪ জুলাই) ভোরে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয়া কেপ ভার্দে। কাগজে-কলমে শক্তির বিচারে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে আফ্রিকার ছোট্ট দেশটি।
 
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকার বিবেচনায় নিলে আর্জেন্টিনার পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা ৮৯.৪ শতাংশ, যেখানে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ।
 
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। জিওভানি লো সেলসোর ফ্রি-কিক, লাউতারো মার্তিনেজের পেনাল্টি এবং বদলি হিসেবে নেমে লিওনেল মেসির গোলেই জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।

অন্যদিকে স্পেন, সৌদি আরব ও উরুগুয়েকে নিয়ে কঠিন গ্রুপে তিনটি ম্যাচই ড্র করে দ্বিতীয় স্থান নিয়ে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকেই অপরাজিত থেকে নকআউটে ওঠা প্রথম দল হিসেবে ২০০২ সালের সেনেগালের পর ইতিহাস গড়েছে তারা।
 
জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি। এই সাত ম্যাচে মেসির গোল ১১টি। এ ছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচে মেসি পাঁচ গোল ও চার অ্যাসিস্ট করে মোট নয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন।

অন্যদিকে, কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া চলতি বিশ্বকাপে দুটি ক্লিন শিট রেখেছেন। ৪০ বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রাখা গোলরক্ষকদের তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন কিংবদন্তি পিটার শিলটন ও দিনো জফের পাশে।

এটি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ সাতটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে আফ্রিকান দলের কাছে প্রথম ধাক্কা খেয়েছিল তারা। অন্যদিকে বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়া ইতিহাসের মাত্র তৃতীয় দল কেপ ভার্দে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *