২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত এই ‘কাতার বিশ্বকাপ নায়ক’ এবার মাঠের বাইরেই করলেন চমকপ্রদ ভবিষ্যদ্বাণী—তার মতে, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আর ফাইনালে প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
সম্প্রতি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এক স্পন্সর ইভেন্টে অংশ নিয়ে পুরো টুর্নামেন্টের সম্ভাব্য নকআউট চিত্র এঁকে দেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
মার্টিনেজের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। তার মতে, ম্যাচটি গড়াবে টাইব্রেকারে এবং সেখানেই শিরোপা ধরে রাখবে লিওনেল মেসির দল।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার শিরোপা জয়ের বিষয়ে একই ধরনের আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন মার্টিনেজ, যা শেষ পর্যন্ত সত্যি হয়।
তার পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস এবং মেক্সিকো।
তবে সবচেয়ে বড় চমক হলো স্পেনের অনুপস্থিতি। অনেক বিশ্লেষকের শিরোপা প্রত্যাশী তালিকায় থাকা এই দলটিকে শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে বিদায় নিতে হবে বলে মনে করেন মার্টিনেজ।
সম্ভাব্য নকআউট চিত্র
ফ্রান্স হারাবে নরওয়েকে
ব্রাজিল হারাবে জাপানকে
জার্মানি জয় পাবে তুরস্কের বিপক্ষে
নেদারল্যান্ডস হারাবে যুক্তরাষ্ট্রকে
মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে
ইংল্যান্ড হারাবে কলম্বিয়াকে
এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারাবে ফ্রান্সকে, ব্রাজিল হারাবে মেক্সিকোকে, জার্মানি জয় পাবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ইংল্যান্ডকে বিদায় করবে কলম্বিয়া।
সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে টাইব্রেকারে হারাবে বলে ধারণা দিয়েছেন মার্টিনেজ, অন্যদিকে ব্রাজিল হারাবে জার্মানিকে।
সবশেষে তার ভবিষ্যদ্বাণী—২০২১ কোপা আমেরিকার পুনরাবৃত্তি ঘটবে এবং ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
বিতর্ক ও আলোচনায় ভবিষ্যদ্বাণী
মার্টিনেজের এই পূর্বাভাস ইতোমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। কাতার বিশ্বকাপের আগেও তার আত্মবিশ্বাসী মন্তব্য বাস্তবে পরিণত হওয়ায় এবারও ভক্তদের একাংশ এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দিচ্ছে।
তবে বাস্তবতা কী হবে, তার উত্তর দেবে মাঠের ফুটবলই—সময়ই তা নির্ধারণ করবে।

Leave a Reply