ইফতারে খালি পেটে ডিম কি নি’রাপদ? জেনে নিন

দীর্ঘ সময় উপবাসের পর ইফতারে শরীরের জন্য দ্রুত শক্তি ও পুষ্টির জোগান দেওয়া জরুরি হয়ে পড়ে। ক্লান্তি দূর করতে অনেকেই ইফতারের মেন্যুতে ডিম বা ডিমের তৈরি নানা পদ রাখেন। তবে খালি পেটে ডিম খাওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম না জানলে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

সিদ্ধ ডিমই যখন সেরা পছন্দ

ভারতীয় পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতে, ইফতারে খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ইতিবাচক হতে পারে, তবে তা অবশ্যই পূর্ণ সিদ্ধ হওয়া চাই। সিদ্ধ ডিমের সালাদ, চপ বা কোরমা শরীরের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি দ্রুত শক্তি ফেরাতে কার্যকর ভূমিকা পালন করে।

সতর্কতা: কোন ধরনের ডিম এড়িয়ে চলবেন?

বিশেষজ্ঞদের মতে, ইফতারে খালি পেটে নির্দিষ্ট কিছু পদের ডিম পরিহার করা শ্রেয়। এর মধ্যে রয়েছে: হাফ বয়েল বা আধাসিদ্ধ ডিম, ডিম পোচ এবং অমলেট বা ভাজা ডিম।

কেন এই সতর্কতা?

পুষ্টিবিজ্ঞানীদের মতে, আধো-রান্না বা ভাজা ডিমে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এ ধরনের খাবার গ্রহণ করলে পাকস্থলীতে প্রদাহ বা হজমজনিত জটিলতা তৈরি হতে পারে।

তাই রোজায় সুস্থতা বজায় রাখতে ইফতারে আধাসিদ্ধ বা ভাজা ডিমের পরিবর্তে পুরোপুরি সিদ্ধ করা ডিম রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *