ফো’নের ক’ভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক ট্রেন্ড। দেখা যাচ্ছে অনেকেই মোবাইল ফোনের কাভারের ভেতরে রাখছেন শুকনো তেজপাতা।

অনেকের বিশ্বাস এতে নাকি জীবনে আসে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি আর এর সঙ্গে রয়েছে পজিটিভিটি বা ইতিবাচকতা। কেউ আবার মনে করেন, তেজপাতা নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে। তবে সত্যিই কি ফোনের কভারে তেজপাতা রাখলে ভাগ্য বদলায়? নাকি এটি শুধুই বিশ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ট্রেন্ড। খবর টাইমস অব ইন্ডিয়া  

ফোনের কাভারে তেজপাতা রাখার ট্রেন্ডের শুরু যেভাবে  

তেজপাতাকে ঘিরে সৌভাগ্য ও সাফল্যের ধারণা নতুন নয়। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিতে তেজপাতাকে বিজয়, জ্ঞান ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। বিজয়ীদের সম্মান জানাতেও তেজপাতার মুকুট ব্যবহারের প্রচলন ছিল। সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন সংস্কৃতিতে তেজপাতার সঙ্গে সৌভাগ্য, সমৃদ্ধি ও সুরক্ষার ধারণা যুক্ত হয়েছে। সেই বিশ্বাস থেকেই অনেকে এখন তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখেন।

আর যেহেতু স্মার্টফোন এখন মানুষের প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কাজ, যোগাযোগ থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন পর্যন্ত অনেক কিছুই ফোনের মাধ্যমে হয় তাই কেউ কেউ মনে করেন, ফোনের কভারে তেজপাতা রাখলে তাদের ভালো হবে। আর এই ধারণা থেকেই অনেকে ফোনের কাভারে তেজপাতা রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেষ করছেন। যদিও ভারতীয়রাই এমনট বেশি করছেন। 

তবে বিজ্ঞান কী বলছেন 
তেজপাতা রাখার বিষয়টা কিন্তু কিছু মানুষের ধারণা। বিজ্ঞানে কি এমন কিছু আছে এটা কিন্তু অনেক মানুষ ভাবছেন আর এটা  সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ফোনের কভারে তেজপাতা রাখলে অর্থ আসবে, ভাগ্য বদলাবে বা নেতিবাচক শক্তি দূর হবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ, এটি মূলত বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত আস্থার বিষয়। তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখা কারও কাছে মানসিকভাবে ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে, কিন্তু এর সঙ্গে ভাগ্য বা আর্থিক সাফল্যের সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

সাবধানতা : যারা এই ট্রেন্ড অনুসরণ করতে চান, তাদের কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত।

*অবশ্যই সম্পূর্ণ শুকনো তেজপাতা ব্যবহার করুন।
*ক্যামেরা, স্পিকার, চার্জিং পোর্ট বা বোতামের ওপর যেন পাতা না পড়ে।
*খুব মোটা পাতা ব্যবহার করে ফোনের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবেন না।
*পাতা ভেঙে গুঁড়া হয়ে গেলে বা ধুলো জমলে তা সরিয়ে নতুন পাতা ব্যবহার করুন।
*ফোনের কাভারের ভেতরটা পরিষ্কার ও শুকনো রাখুন।

সবশেষে বলা যায় ফোনের কাভারে তেজপাতা রাখা সৌভাগ্যের প্রতীক হিসেবে মজার একটি ট্রেন্ড হতে পারে। কিন্তু এটিকে ভাগ্য বদলানোর বৈজ্ঞানিক উপায় মনে করা যাবে না। কারণ এমন কোনও প্রমাণ নেই। জীবনের সাফল্যের জন্য শেষ পরিশ্রম প্রয়োজন। পরিশ্রম না করে ট্রেন্ডে অনুসরণ করলেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *