কালোজিরার আ’শ্চর্যজনক ৭ উপকারিতা, ব্যবহারের নিয়ম জানালেন বিশেষজ্ঞ চি’কিৎসক

নাইজেলা স্যাটিভা উদ্ভিদের বীজ বা কালোজিরা হচ্ছে ওষধি ও এক ধরনের মশলাজাতীয় উদ্ভিদ। ওষধি হিসেবে সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এর তেল। হজম প্রক্রিয়া থেকে শুরু করে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্নভাবে শরীরকে সহায়তা করে কালোজিরা।

উপাদানটির প্রধান কার্যকারিতা মূলত থাইমোকুইনোন থেকে আসে, যা জৈব-সক্রিয় যৌগ এবং এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহবিরোধী ও জীবাণুবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. অলোক চোপড়া বলেন, কালোজিরার তেল বা কালোজিরা প্রকৃতির অন্যতম শক্তিশালী প্রতিকার।

এ চিকিৎসক বলেন, কালোজিরা আকারে ছোট হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে এর প্রভাব ব্যাপক শক্তিশালী। বিপাকক্রিয়াকে সহায়তা ও প্রদাহের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে অন্ত্র, ত্বক ও হরমোনের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখে কাালোজিরা। তাহলে এই তেলের স্বাস্থ্য উপকারিতা জেনে নেয়া যাক-

বিপাকীয় স্বাস্থ্য ভালো করে:
কালোজিরার তেল নিয়মিত ব্যবহারে ইনসুলিন সংবেদনশীলতা বাড়তে পারে এবং খালি পেটে রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। আবার বিপাক ক্রিয়া বাড়িয়ে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।

প্রদাহ নিয়ন্ত্রণ:
কালোজিরার তেল শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে। এটি আর্থ্রাইটিস ও হাঁপানির মতো রোগের ক্ষেত্রে উপকারী। কালোজিরায় থাইমোকুইনোন রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী কার্যক্রমের জন্য পরিচিত।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
থাইমোকুইনোন একটি প্রাকৃতিক রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসেবে কাজ করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। যা অটোইমিউন রোগ বা আর্থ্রাইটিসের মতো গাঁটের ব্যথায় আক্রান্তদের জন্য উপকারী। নিয়মিত কালোজিরার তেল ব্যবহারে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।

অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়তা:
পেট ফাঁপা ও হজমের অস্বস্তি রোধে ঐতিহ্যগতভাবে কালোজিরার তেল ব্যবহার হয়ে আসছে। ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো সমস্যায় উপকার পেতে অনেকেই এই তেল ব্যবহার করেন।

হরমোনের ভারসাম্য বজায় রাখা:
গবেষণায় দেখা গেছে, কালোজিরার তেল হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। যা পিসিওএস’র মতো হরমোনজনিত সমস্যায় আক্রান্তদের জন্য উপকারী।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর:
কালোজিরার তেলে প্রচুর পরিমাণ শক্তিশালী অ্যান্টিঅক্সিন্টে রয়েছে। যা কোষকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। এ কারণে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে যেতে পারে।

ত্বক ও চুলের স্বাস্থ্য:
এই তেলের প্রদাহবিরোধী ও জীবাণুরোধী গুণের জন্য এটি ব্রণ, একজিমা ও শুষ্ক ত্বকের চিকিৎসায় বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। এটি ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো করে।

এছাড়াও কালোজিরার তেল নিয়মিত ব্যবহারে চুল শক্তিশালী হয় এবং এর বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি খুশকি ও মাথার ত্বকের শুষ্কতা দূর করে। এবার তাহলে হৃদরোগ বিশেষজ্ঞ ড. অলোক চোপড়ার পরামর্শ অনুযায়ী এই তেল ব্যবহারের উপায় জেনে নেয়া যাক-

ব্যবহারের উপায়:
অভ্যন্তরীণ সহায়তা: বিপাকক্রিয়াকে সচল রাখার জন্য এবং প্রদাহ কমাতে খাবারের পর আধা থেকে এক চা চামচ পরিমাণ গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন হৃদরোগ বিশেষজ্ঞরা।

মধু দিয়ে: হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকালে মধুর সঙ্গে কালোজিরা মিশিয়ে খেতে পারেন।

গরম পানি: ভালোভাবে শোষণ ও সহনশীলতার জন্য একটু হালকা গরম পানিতে মিশিয়ে তারপর খেতে পারেন।

বাহ্যিক ব্যবহার: অন্যসব তেলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ব্রণপ্রবণ বা প্রদাহযুক্ত জায়গায় দিতে পারেন।

চুল মজবুত করতে: চুলের শক্তি বাড়াতে ও মজবুত করার জন্য মাথার ত্বকে তেল দিয়ে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *