আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।’

রবিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন।

এর আগে আরেক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংযমের এই পবিত্র মাসে আসুন আমরা ধৈর্য ও শান্তির পথে চলি। সবাই শান্ত থাকুন।

তারও আগে, রবিবার বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপি বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন।

আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।’

তিনি আরও বলেছেন, ‘আপনি (মির্জা আব্বাস) ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন।

এখনো সময় আছে ভদ্র হোন, আপনাদের কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *