Category: Uncategorized

  • সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

    সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

    বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এই মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপর স্পিকার এ প্রস্তাবের ওপর আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন।

    জয়নুল আবদিন ফারুক বলেন, “দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল এই ‘জুলাই জাতীয় সনদ’। এটি আমাদের ভবিষ্যতের পথরেখা। আমি কার্যপ্রণালী বিধির ৬২ বিধি অনুযায়ী একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। এই সনদটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে।

    ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে, সে বিষয়ে বর্তমান সংসদের কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। আমি এই প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি।”

    স্পিকার প্রস্তাবটি গ্রহণ করে বলেন, ‘মাননীয় সদস্য, আপনার উত্থাপিত মুলতবি প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালী বিধির ৬৫(২) বিধি অনুযায়ী আমি এটি আলোচনার অনুমতি দিচ্ছি।

    সংসদের বর্তমান কাজের অবস্থা বিবেচনা করে আগামী ৫ এপ্রিল রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর অনধিক দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হলো।’

    স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংসদীয় ইতিহাসের ৫৩ বছরে এই প্রথম ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কোনো সদস্য মুলতবি প্রস্তাব আনলেন। আমরা আগামী ৫ তারিখে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।’

  • দেশের মাটিতে শেষ ম্যাচেও উজ্জ্বল মেসি, আর্জেন্টিনার বড় জয়

    দেশের মাটিতে শেষ ম্যাচেও উজ্জ্বল মেসি, আর্জেন্টিনার বড় জয়

    বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার। জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটাকে ঘরের মাঠে লিওনেল মেসিরও শেষ ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচে মেসি নেমেছিলেন বদলি হিসেবে। ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচে মহাতারকাকে যে শুরু থেকে খেলাবেন সেটি আগেই জানিয়ে রেখেছিলেন আলবিসেলেস্তে কোচ। কথা রেখেছেন স্ক্যালোনি, মেসিও সবুজ ক্যানভাসে ছড়ালেন রং। তাতে আর্জেন্টিনা মাঠ ছাড়ল বড় জয় সঙ্গী করে।

    বুধবার (১ এপ্রিল) লা বোম্বোনেরাতে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো। বাকি গোলটি জাম্বিয়ান ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী।

    মার্চের আন্তর্জাতিক উইন্ডোর দুই ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা। ২০২৬ বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী এই দুটিই ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ খেলা।

    দেশের মাটিতে এটিই মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ছিল। ঘরের মাঠের দর্শকদের সামনে নিজেকে উজাড় করে দিয়েই খেলেছেন এই মহাতারকা। ৪ মিনিটে দলের প্রথম গোলের উৎস ছিলেন তিনিই।

    লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দূরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে বল ফেলেন মেসি। ডান পায়ের জোরাল শটে বক্সের ভেতর থেকে গোল করেল আলভারেজ। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের নাম স্কোরকার্দে তোলেন মেসি।

    জাম্বিয়ার বক্সে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে গোলটি করেন। আকাশি-সাদা জার্সিতে এটিই হয়ত দেশের মাটিতে মেসির শেষ গোল। এই নিয়ে ৪০টি জাতীয় দলের বিপক্ষে গোল করলেন মেসি, আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।

     

    ৫০ মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি এনে দেন থিয়াগো আলমাদা। জাম্বিয়ার ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন তিনি। পেনাল্টি থেকে গোল করেন ওতামেন্দি। মেসির মতো দেশের মাটিতে তারও এটিই শেষ ম্যাচ। আর্জেন্টিনার চতুর্থ গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। রক্ষণভাগে ক্রমাগত চাপ বাড়লে শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান চান্দা।

    যোগ করা সময়ে জাম্বিয়ার জালে শেষ গোলটি করেন বার্কো।

    আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। যার মধ্যে একটি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ সার্বিয়া। অপর ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা অবশ্য জানা যায়নি। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় বসবে এবারের বিশ্বকাপের আসর।

  • ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

    ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

    কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কপাল পুড়েছিল ব্রাজিলের। এরপর প্রথমবারের মতো মুখোমুখি দুই দল, যদিও এবার উপলক্ষ নিতান্তই প্রীতি ম্যাচ। ফ্রান্সের কাছে আগের ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল এবার ৪ মিনিটের জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রস্তুতি সারল।

    বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লভ্র মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ৪ মিনিটে ইগর থিয়াগোর পেনাল্টি থেকে করা গোল ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

    মার্চের আন্তর্জাতিক উইন্ডো জয় দিয়েই শেষ করল কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল ভিনিসিউস জুনিয়ররা।

    এদিন বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৪৫ শতাংশ বল পজেশন রেখে ১১টি শট নিয়েছে সেলেসাওরা, যার ৭টিই লক্ষ্যে ছিল। অন্যদিকে ক্রোয়েশিয়ার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

    গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পথেই ছিল। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। তবে এই গোলে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের।

    নিজেদের রক্ষণভাগ থেকে ক্লিয়ার হওয়া বল বাঁ প্রান্তে পান ভিনিসিউস। গতিশীল দৌড়ে সঙ্গে থাকা মার্কারকে ছিটকে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ড্রিবলিং করে ক্রোয়েশিয়ার তিন খেলোয়াড়কে পরাস্ত করে পাস বাড়ান। পেছন থেকে দৌড়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে জালে জড়ান দানিলো।

     

    Vinicius getting rid of three defenders to assist Brazil first goal against Croatia pic.twitter.com/JczMVANdOf

    — Real Madrid Info ³⁶ (@RMadridInfo) April 1, 2026

    ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ থাকার পর আজ ম্যাচজুড়েই ক্রোয়াট রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন ভিনি।  তবে ৬৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি।

     

    দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল করে বসেন মায়ের। ম্যাচ তখন ড্র হবে বলেই মনে হচ্ছিল।

    কিন্তু নাটকের শুরু তখনই। ৮৮ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করেন থিয়াগো। আর ৯২ মিনিটে ক্রোয়াটদের কফিনে শেষ পেরেক ঠোকেন মার্তিনেল্লি। 

  • বিয়ে করলেন সিমরিন লুবাবা

    বিয়ে করলেন সিমরিন লুবাবা

    বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে বিয়ের কথা নিয়েই জানান তিনি।

    পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

    বিয়ের খবর জানানো পোস্টে একটি ছবি প্রকাশ করলেও বর-কনের চেহারা দেখা যাচ্ছে না তাতে। পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ফলে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করছেন।

     

    লুবাবার পরিবারের একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে, পাত্র আলেম ও দেশের বাইরে থাকেন। ১৬ বছর বয়সে ইসলামি বিধান অনুযায়ী পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

     

    খুব শিগগিরই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তার পরিবার।

     

     

    সিমরিন লুবাবা বেড়ে উঠেছেন মিডিয়াবান্ধব পরিবারে। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন মঞ্চ ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা। দাদার অনুপ্রেরণাতেই খুব অল্প বয়সে মিডিয়া জগতে পা রাখে লুবাবা। শিশুশিল্পী হিসেবে দর্শকদের মাঝে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে অভিনয় ও মডেলিং— দুটিতেই নিয়মিত কাজ করে যাচ্ছিল। তবে গত বছরের শেষ দিকে তিনি বিনোদন জগত পুরোপুরি ছাড়ার ঘোষণা দেন।

    জানান যে, ভবিষ্যতে আর প্রকাশ্যে আসবে না। এরই মধ্যে নেকাব পরা শুরু করেছে। ওই সময় লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানান, মিডিয়া থেকে পুরোপুর নিজেকে গুটিয়ে নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকবে লুবাব, সেগুলোও নেকাব পরেই করা হবে।

    গত ডিসেম্বরে লুবাবার মা বলেন, “লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।”

     

  • স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে

    স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে

    বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইননির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

    মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান এবং শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে (সশরীরে) ক্লাস পরিচালনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বা মিশ্রণ শিক্ষণ বলতে প্রথাগত সশরীরে শ্রেণিকক্ষের পাঠদান ও ডিজিটাল বা অনলাইন প্রযুক্তির সমন্বয়কে বোঝায়। এতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও পাঠদান চলবে।

    করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে এসব প্রতিষ্ঠানে অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে সামনে ৩ দিনের ছুটি

    শিক্ষাপ্রতিষ্ঠানে সামনে ৩ দিনের ছুটি

    শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। 

    এর আগে দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

    ফলে টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

    এদিকে জ্বালানি সংকটে চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনা হতে পারে।

    আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে।

    মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

    মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা তিন দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে।

    খ্রিস্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।

    মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস

    শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর কথা ভাবা হচ্ছে।

    ইতিমধ্যে সরকারি সংস্থাগুলোকে সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে।

    সূত্র জানিয়েছে, প্রস্তাবনার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে গতকাল রবিবার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবারও ছুটি বা ক্লাস-পরীক্ষা বন্ধ শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    তাই ক্লাস-পরীক্ষা বন্ধ না করে অনলাইন ক্লাসে যাওয়ার কথা ভাবছেন তারা।

    এদিকে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

    এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

  • সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

    সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

    মধ্যপ্রাচ্যে সৃষ্ট সঙ্কটের প্রভাবে জ্বালানি তেলের নতুন সরবরাহ কম। এমন পরিস্থিতি মোকাবেলায় দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের।

    একই সঙ্গে বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি অথবা অফিসের সময়সূচি পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

    সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

  • এইচএসসি পরীক্ষা কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

    এইচএসসি পরীক্ষা কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

    চলতি বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    এর আগে রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেয়া একজন চেয়ারম্যান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‌‘শিক্ষামন্ত্রীর সঙ্গে সবশেষ বৈঠকে তার দেয়া দিকনির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ ঠিক করা হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে চূড়ান্ত সময়সূচি করা হবে। শিগগির এটি প্রকাশ করা হবে।’

    এদিকে এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় বড় একটি পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড—সাধারণ, মাদরাসা ও কারিগরি—সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

     

    শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হতে পারে।

  • হা’ম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী? জেনে নিন

    হা’ম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী? জেনে নিন

    হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের।

    এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে। মূলত হামের টিকা না দেয়া, শিশুদের মায়ের বুক দুধ ঠিকমতো পান না করানো, প্রয়োজনীয় কৃমিনাশক না খাওয়ানো এবং অপুষ্টির কারণেই হামের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    যেভাবে ছড়ায় হাম

    হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাল সংক্রমণগুলোর মধ্যে একটি। এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির নাক এবং গলার মিউকাস মেমব্রেনে বাস করে এবং মূলত কাশি, হাঁচি, এমনকি অন্যদের কাছাকাছি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    একবার বাতাসে ছেড়ে দিলে, হামের কণাগুলো পৃষ্ঠের উপর বা বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। দূষিত পৃষ্ঠ স্পর্শ করে চোখ, নাক বা মুখ ঘষলেই সংক্রমণ হতে পারে।

    হাম ছড়ানোর সাধারণ উপায়
    ১. সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ।
    ২. শ্বাস-প্রশ্বাসের ফোঁটার মাধ্যমে (কাশি বা হাঁচি থেকে) বায়ুবাহিত সংক্রমণ।
    ৩. দরজার হাতল বা আসবাবের মতো দূষিত জিনিস স্পর্শ করা এবং তারপর আপনার মুখ স্পর্শ করা।

    লক্ষণ দেখা দেয়ার আগেই, সংক্রামিত ব্যক্তি অজান্তেই ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। ফুসকুড়ি দেখা দেয়ার ৪ দিন আগে থেকে ৪ দিন পরে পর্যন্ত হাম সংক্রামক।

    একবার শরীরের ভেতরে প্রবেশ করলে, ভাইরাসটি দ্রুত গলা, ফুসফুস, লিম্ফ নোডের মতো অঞ্চলে বৃদ্ধি পায় এবং পরে চোখ, মূত্রনালী, রক্তনালী এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। সাধারণত সংস্পর্শে আসার ৯ থেকে ১১ দিন পরে লক্ষণগুলো দেখা দেয়।

    টিকা না নেয়া প্রায় ৯০ ভাগ মানুষ যদি আক্রান্ত ব্যক্তির সাথে একই বাড়িতে বাস করেন, তাহলে তাদের হাম হয়ে যাবে।

    উচ্চ সংক্রমণ হারের কারণে, হামের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে কম টিকাদানের আওতাভুক্ত সম্প্রদায়গুলিতে। এই কারণেই এর বিস্তার রোধ করার জন্য টিকাদান এবং প্রাথমিকভাবে আক্রান্তদের আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
     

     

    হামের লক্ষণ

     

    হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যার প্রধান লক্ষণ হলো তীব্র জ্বর (১০৪° ফারেনহাইট পর্যন্ত), সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং এরপর সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়া। সাধারণত ভাইরাস সংক্রমণের ১০-১৪ দিন পর লক্ষণগুলো দেখা দেয়। এর আগে মুখে, বিশেষ করে গালে, ছোট সাদা দাগ (Koplik spots) দেখা যেতে পারে।

    প্রাথমিক লক্ষণ (প্রথম ৩-৪ দিন)
    >শুষ্ক কাশি
    >সর্দি
    >স্বরভঙ্গ অথবা গলায় জ্বালাপোড়া
    >পানিযুক্ত, লাল, এবং চুলকানিযুক্ত চোখ
    >আলোর সংবেদনশীলতা (ফটোফোবিয়া)
    >শরীরে হালকা ব্যথা এবং ক্লান্তি
    >কোপলিকের দাগ: নীলাভ কেন্দ্রবিশিষ্ট ছোট সাদা দাগ, সাধারণত মুখের ভেতরে গাল এবং গলায় – হামের একটি ক্লাসিক প্রাথমিক লক্ষণ।
    >ফুসকুড়ি উন্নয়ন

    কাছাকাছি প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার ৩ থেকে ৪ দিন পরে, দ্য লালচে-বাদামী ত্বকের ফুসকুড়ি দেখা দেয়। এটি সাধারণত:
    >কানের পেছনে শুরু হয়
    >মুখ, ঘাড় এবং শরীরের ওপরের অংশে ছড়িয়ে পড়ে
    >ধড়, বাহু এবং পা ঢেকে রাখার জন্য অগ্রগতি হয়
    >ছোট লাল দাগ দিয়ে শুরু হয় কিন্তু বড় দাগের মতো হয়ে যেতে পারে।
    >ফুসকুড়ি সাধারণত দীর্ঘস্থায়ী হয় ৫ থেকে ৭ দিন
    >ফুসকুড়ি ছড়িয়ে পড়ার সাথে সাথে, জ্বর ধীরে ধীরে কমে যাওয়ার আগে আবার ফিরে আসতে পারে বা আরও খারাপ হতে পারে।
    >ফুসকুড়ি দেখা দেয়ার আগেই হাম অত্যন্ত সংক্রামক। প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করলে এর বিস্তার রোধ করা যায় এবং সময়মতো চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।

     

    সতর্কতা: হাম অত্যন্ত ছোঁয়াচে। হামের কারণে নিউমোনিয়া, কানে ইনফেকশন বা মস্তিষ্কের প্রদাহের (এনসেফালাইটিস) মতো গুরুতর জটিলতা হতে পারে। আপনার বা আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং টিকা দান নিশ্চিত করুন।
     

    লেখাটি অ্যাপোলো হসপিটালের ওয়েবসাইট থেকে নেয়া